পদ্মফুলের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিলাসবহুল রেশম
একটি পদ্মফুলের ডাঁটা ভেঙে বেরিয়ে আসে আঠার মতো পদার্থ। সেই আঠা দক্ষ হাতে পাকিয়ে তৈরি করা যায় সুতা। আর সেই সুতা দিয়ে বোনা হয় অত্যন্ত মূল্যবান এক ধরনের কাপড়, যার নাম পদ্মরেশম বা লোটাস সিল্ক। শুনতে অবাক লাগলেও এই পদ্ধতিতেই বাংলাদেশে তৈরি হয়েছে ছয় গজ দীর্ঘ একটি স্কার্ফ। দেশের বস্ত্রশিল্পে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে ব্যতিক্রমী এই উদ্যোগ।

