দীর্ঘদিন পর বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু হলো কয়লা বিক্রি
প্রতিবন্ধকতা কাটিয়ে স্থানীয় ক্রেতাদের কাছে কয়লা বিক্রি চালু, খনি সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি
প্রতিবন্ধকতা কাটিয়ে স্থানীয় ক্রেতাদের কাছে কয়লা বিক্রি চালু, খনি সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।
আজ ১৬ই নভেম্বর বেলা ১ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মাগুরা পাড়া আকবরপুর আদর্শ গ্রামের ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে সাহাগোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আত্রাই থানা বিএনপি নেতা শেখ নাদিম। প্রধান অতিথি, প্রথমে মাগুরা পাড়া, আদর্শ গ্রাম ঈদগাহ ময়দান উদ্বোধন করেন।এবং এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে
শ্রমিক অসন্তোষের প্রভাব কাটিয়ে স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। সোমবার (১৬ নভেম্বর) সকালেও ৫৪টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। অন্যদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ নিয়ে আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। ফলে কারখানা বন্ধের পরিস্থিতির পাশাপাশি বোর্ডের সিদ্ধান্তের দিকেও তাকিয়ে রয়েছেন শ্রমিকেরা।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরীচট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ এর সামনে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত মো: ফারাজ (২১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ফারাজ লোহাগড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।
মত ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান নিয়ে আজ ১৬ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে দিনটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। জাতি, ধর্ম, ভাষা কিংবা সংস্কৃতির পার্থক্য যেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে, সেটিই এ দিবসের অন্যতম লক্ষ্য।
মুক্তিযুদ্ধের ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও প্রতিরোধের এক উজ্জ্বল নাম বীর জগৎজ্যোতি দাস। ভাটি অঞ্চলে গেরিলা অভিযান চালিয়ে পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছিলেন তিনি। একের পর এক সফল অভিযানে শত্রুপক্ষের আতঙ্কে পরিণত হওয়া এই মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত ১৯৭১ সালের ১৬ নভেম্বর শহীদ হন।
নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে যায় বাজার এলাকা।
চট্টগ্রামের চন্দনাইশে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা ২১ শতক নাল জমি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আবদুল আউয়াল (৪০) নামে এক পল্লী চিকিৎসক। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে করা জিডির নম্বর ৬১৪।
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ বৈলতলী গুচ্ছগ্রাম ও ইউনিয়নের পার্শ্ববর্তী অন্য এলাকায় দিনে-রাতে সংঘবদ্ধ একটি চক্র জমির মাটি কেটে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের নেতা মোশাররফ হোসেন শান্তকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
চট্টগ্রামের পটিয়ায় ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নবেম্বর) বিকেল ৩টার দিকে পটিয়া সদরস্থ উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম পটিয়া পৌর সদরের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।জানা গেছে, আবুল কালাম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। বিকেল ৩টার দিকে তিনি উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি চলন্ত বাস অসাবধানতাবশত তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে
চট্টগ্রামের পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
গাজীপুরে কারখানা বন্ধের ঘটনা ঘিরে শিল্পাঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে জেলার ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই পরিস্থিতিতে আরও পাঁচটি কারখানায় রোববার (১৫ নভেম্বর) এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রবাসজীবনের পাঁচ বছর শেষে ৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল পটিয়ার যুবক পুলক নাথের। ছেলের ফেরার দিনটি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন মা। দীর্ঘদিন পর সন্তানকে কাছে পাওয়ার আনন্দে অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। কিন্তু সেই অপেক্ষার পরিণতি যে এতটা হৃদয়বিদারক হবে, তা কল্পনাও করেননি পরিবারের কেউ।
চট্টগ্রামের পটিয়ায় শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক বিপণিবিতান ‘বারাকাহ শপিংমল’। আগামী ১লা জানুয়ারি শপিংমলটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এক ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের বিভিন্ন পণ্য কেনাকাটার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় একটি নির্জন বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল আজম সিয়াম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় নির্মাণকাজে বাধা দিতে গেলে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি।