সারাদেশ

সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, জানাল নেসকো

রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় দুই দফায় মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নারী সার্জেন্টের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা, প্রশ্নের মুখে লেনদেন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা যাওয়ার তথ্য সামনে এসেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক দিনেই এই অর্থ স্থানান্তর করা হয়। বড় অঙ্কের এই লেনদেনের উৎস ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা এর সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জেরে ফিনলে টি কোম্পানির খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বাগানের কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পটিয়ায় মাহিন্দ্রা উল্টে নারী-শিশুসহ আহত ১৫ জনের অধিক

চট্টগ্রামের পটিয়ায় মাহিন্দ্রা রেগুনা উল্টে নারী ও শিশুসহ ১৫ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নুসরাতের বাড়িতে আগুন, এনসিপির মশাল মিছিল

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর আয়োজিত এ কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে নির্মাণাধীন আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের কাজ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ২৩২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সম্পন্ন হলে কক্সবাজারে মাছ অবতরণের সক্ষমতা দ্বিগুণ হবে। পাশাপাশি মাছ সংরক্ষণ, বরফ উৎপাদন এবং মাছ ধরার ট্রলারের জন্য বার্থিং সুবিধাও বাড়বে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি প্রকল্পটির নির্মাণকাজ পরিদর্শন করেন।

নুসরাতের বাড়িতে আগুনের রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কক্সবাজারের হোটেলে ভয়াবহ আগুন, আটকা শতাধিক পর্যটক

কক্সবাজারের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের হোটেল-মোটেল জোনে অবস্থিত কক্স অ্যাম্বাসেডর হোটেলের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হোটেলের ভেতরে শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নওগাঁর মান্দায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী পরিষদ।

কক্সবাজার সীমান্তে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা জব্দ, আটক ২

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার মধ্যে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকা থেকে।

৩৩ বছরের শিক্ষকতা শেষে রমা ভট্টাচার্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের অবসান। যে বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম দিনটি শুরু হয়েছিল, সেই প্রিয় বিদ্যালয় থেকেই বিদায় নিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস রমা ভট্টাচার্য। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এই শিক্ষিকার বিদায়বেলায় আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিহত ৪৫ হাজার, নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় ৩০০টি পরিবার দুর্ঘটনায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।

ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে ২.৭৯%, প্রবৃদ্ধিতে এগিয়ে স্পেন

অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ অঞ্চলে পোশাক রপ্তানি হয়েছে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেনের বাজার থেকে। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি প্রায় স্থবির থাকলেও ফ্রান্সে কমেছে।

লালবাগে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগের ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলু (৩০)। তিনি লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

AI ও Claude Skills দিয়ে YouTube Documentary তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া

YouTube-এ Documentary কনটেন্ট তৈরি করে বড় পরিসরে Content Business গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিয়েটরদের মধ্যে। বিশেষ করে Artificial Intelligence (AI) এবং Claude Skills-এর মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে Documentary তৈরির বিভিন্ন ধাপ সহজ ও পরিকল্পিতভাবে সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। বিষয় নির্বাচন থেকে শুরু করে গবেষণা, স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার এবং ভিডিও সম্পাদনা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় AI সহায়তা নিতে পারেন নির্মাতারা।

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২, আটক ১৫ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, বন্ধ যান চলাচল

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে তাদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

লাল ব্যাগে কাফনের কাপড়, চিঠিতে লেখা ‘ভালো-মন্দ খেয়ে নিয়েন’

কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। লাল রঙের পৃথক দুটি শপিং ব্যাগে কাফনের কাপড়, সাবান, আগরবাতি ও গোলাপজল পাওয়া গেছে। চিরকুটে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিপদের মুখে পড়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত বললেন শফিকুর রহমান

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।