সারাদেশ

শরীয়তপুর ভূমি দুর্নীতি ৫ তথ্য, ঘুষের প্রমাণেও শাস্তি বদলি!

শরীয়তপুরে ভূমি দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নামজারির ফাইল আটকে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার পরও অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু বদলি করা হয়েছে। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষতিপূরণে অর্থ কেটে নেওয়া, ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি, নিষিদ্ধ সংগঠনকে অর্থ সহায়তার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী গ্রেপ্তার এবং জেলা প্রশাসকের সাক্ষাৎ না পাওয়ার মতো ঘটনাও আলোচনায় এসেছে। এসব ঘটনায়

ঈদগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের খতমে কুরআন ও অভিভাবক সমাবেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ের থানা এলাকার আউলিয়াবাদে অবস্থিত মারকাজে (আমেনা তা'লীমুল কুরআন মাদ্রাসা) হেফজখানা ও এতিমখানার হল রুমে ছিল এক অন্যরকম পরিবেশ।নূরানী '৩য় শ্রেণীর' শিশুদের খতমে কুরআনে কেঁদে উঠলো পুরো হল রুম।

ঈদগাঁওয়ের হাজীরকুমে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

গ্রামীন সড়ক হয়ে মহাসড়কে পৌঁছানোর বিকল্প যোগাযোগ মাধ্যম হলো ঈদগাঁওয়ের হাজীরকুম সড়কটি। মাঝখানে ভেঙে যাওয়া ব্রীজটি পূর্ণ নির্মান করা হলেই চলাচলে ব্যাপক সুফল পাবে এলাকাবাসী। বর্তমানে এই সড়ক দিয়েই অসংখ্য নর-নারী আসা যাওয়া করে যাচ্ছেন প্রতিদিন।

টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

রবিবার (২২ নভেম্বর) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন ও সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নকলায় জমি নিয়ে বিরোধ, আদালতের রায়ের পরও ভোগান্তির অভিযোগ

শেরপুরের নকলা উপজেলায় ৭৭ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন ক্রেতা। আদালতে দায়ের করা মামলায় নিজেদের পক্ষে রায় পাওয়ার পরও জমি বিক্রি করতে পারছেন না বলে দাবি করেছেন দুলাল, বিল্লাল ও ইয়াসিন। তাঁদের অভিযোগ, প্রতিপক্ষের আবেদনের কারণে জমির নামজারি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।

পটিয়ায় এমপির বসানো ৬০ অভিযোগ বাক্সে এক মাসেও চিঠি নেই

চট্টগ্রামের পটিয়ায় সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনামের উদ্যোগে স্থাপিত অভিযোগ বাক্সগুলোতে এক মাসেও কোনো অভিযোগ জমা পড়েনি। রোববার (২২ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকায় বসানো অভিযোগ বাক্সগুলো খোলা হলে সবকটি বাক্স খালি পাওয়া যায়।

নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি এনাম, ধলঘাটে ১ কোটি টাকায় সড়ক নির্মাণের উদ্যোগ

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন পটিয়ার সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম। নির্বাচিত হলে সড়ক নির্মাণ ও নলকূপ স্থাপনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের প্রায় নয় মাসের মাথায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঈশ্বরখাইন গ্রামের চৌধুরী পাড়া থেকে উত্তর সমুরা পর্যন্ত আলহাজ্ব আবুল বশর চৌধুরী সড়ক নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পের আওতায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সুপেয় পানির

গোপালগঞ্জের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হলেন হেলাল উদ্দিন

গোপালগঞ্জ জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে। তিনি এর আগে খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার (২২ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

পটিয়ার ভাটিখাইনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রামের পটিয়ায় দ্বিতীয় দফায় সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। এর আগে উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে আড়াই লাখ টাকার তিনটি গরু চুরি

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বর্তমান বাজারমূল্য আড়াই লাখ টাকা।

শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল

সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩শ’ ৫০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আশা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন এর নিকট এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী এবং পর বাড়িতে স্ত্রী মারা যান।

আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা

নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও সবজি চাষের উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড বাস্তবায়ন প্রদর্শনী প্রকল্পে বরাদ্দ করা অর্থ ও উপকরণ সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় এক একর জমিতে আলুচাষের একটি প্রদর্শনীর জন্য ৫০ হাজার টাকা ব্যয়ের হিসাব থাকলেও নির্বাচিত কৃষকদের অনেকেই জানেন না তাদের জন্য আসা বরাদ্দ সম্পর্কে।

নওগাঁর দুর্বলহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী রাকিবুল ইসলাম

নওগাঁর দুবলহাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়েরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম রাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন। শিক্ষা, সংস্কৃতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নিজের ওয়ার্ডকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রাকিবুল ইসলাম অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেছেন। তিনি একজন শিক্ষিত তরুণ হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে আগ্রহী।

৪০ বছরের ঐতিহ্যে চৌধুরী লেদার ক্রাফট, নেতৃত্বে নতুন প্রজন্ম

একটি ছোট পারিবারিক উদ্যোগ থেকে চার দশকের বেশি সময়ের পথচলা। সময়ের সঙ্গে বদলেছে ব্যবসার ধরন, যুক্ত হয়েছে আধুনিক নকশা ও উৎপাদনব্যবস্থা। এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বও। তবে চামড়ার প্রতি ভালোবাসা এবং মানসম্মত পণ্য তৈরির লক্ষ্য আজও ধরে রেখেছে ঢাকার চৌধুরী লেদার ক্রাফট।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা

খাদ্য শস্য ভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর নিয়ামতপুরে মাঠজুড়ে আমন ধানের সোনালির সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। ঠিক তখনই টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা।

চন্দনাইশে শতবর্ষী মসজিদের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে প্রায় শতবর্ষী মসজিদের যাতায়াতের রাস্তা জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা হাফেজ তাহের (৬৩)।

পটিয়ার শোভনদন্ডীতে শীতার্ত ৫৫০ পরিবারের মুখে হাসি ফোটালেন এস.এম. হারুন-উর-রশীদ

চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডীতে শীতার্ত ৫৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. হারুন-উর-রশীদ।