সারাদেশ

চন্দনাইশে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান, মাদকসহ ৬ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ জন নিয়মিত মাদক মামলার আসামি এবং ৫ জন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি।

হজ প্যাকেজে সৌদি আরবের নতুন ডিজিটাল ব্যবস্থা

হজ প্যাকেজ নিয়ে ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি যাত্রীদের জন্য নতুন সমন্বিত ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

চন্দনাইশে অবৈধ গ্যাস গুদামে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গ্যাসের মূল্য তালিকা না থাকায় গাছবাড়িয়া দুর্লভ পাড়া এলাকায় এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

চন্দনাইশে অবৈধ করাতকলে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। একই সঙ্গে বিজিসি ট্রাস্ট এলাকায় অবৈধভাবে দখলকৃত দোকানগুলো ভেঙ্গে দেয়া হয়।

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ১২ জনের সাজা

চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন করে জনমনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

থানার কাছে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

মানিকগঞ্জের সাটুরিয়ায় থানার কাছাকাছি এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাটুরিয়া থানার উত্তর পাশে উত্তর কাওন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই সময় থানার কিছুটা দূরে কয়েকজন ব্যক্তি স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।

‘আমার বাবা ভালো বাবা’, কাঁদতে কাঁদতে তুবার আকুতি

বরিশালের উজিরপুরে চুরির অপবাদে মারধরের শিকার অনিক সরদারকে তিন মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাবাকে বিদায় দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তার চতুর্থ শ্রেণির পড়ুয়া মেয়ে তুবা বিনতে অরণী। এ সময় তুবা বারবার বলতে থাকে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মন্ত্রীর

নদী রক্ষা এখন শুধু পরিবেশের বিষয় নয়, দেশের অর্থনীতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সঙ্গেও সরাসরি জড়িত। নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

চন্দনাইশে অভিযানে ১৫ জন গ্রেপ্তার, ১৪ জনের সাজা কার্যকর

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং ১৪ জন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

হাটহাজারী সরকারহাটের চালের জিলাপীর খ্যাতি চট্টগ্রাম জুড়ে

চালের জিলাপী একটি অত্যন্ত সুস্বাদু খাদ্য। সাধারণত শীত মৌসুমই হচ্ছে মজাদার এই চালের জিলাপী তৈরির ভর মৌসুম। একটু একটু শীতের আমেজ শুরু হলেই এ জাতীয় খাদ্য তৈরির ধুম পড়ে যায়।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কুয়াইশ ভরা পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কায়ছার হামিদ রেজভী (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এবি ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এমপি জসীমের নেতৃত্বে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দল।

নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে: এমপি জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বাস উপহারের ঘোষণা এমপি জসীম উদ্দীন আহমেদের

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে মুরগির খামার থেকে অজগর উদ্ধার, মিনি বান্দরবানে অবমুক্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকার বাপ্পি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।