চন্দনাইশ প্রতিনিধি : মো. নুরুল আলম
শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভোগ্য পণ্য ও উপহার এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জনাব জসীম উদ্দীন আহমেদ।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, পূজা উদযাপন পরিষদ নেতা উৎপল রক্ষিত, অলক কুমার দে প্রমুখ।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন