চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ডের জিহস ফকিরপাড়া বাছা মিয়া সওদাগর পাড়ায় বসতভিটার দখল নিয়ে ভাই-বোনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাখি আক্তার (৬০) ও আব্দুল মান্নান (৫৫) সম্পর্কে সহোদর ভাই-বোন। পাখি আক্তার বড়, মান্নান ছোট। অভিযোগকারীর দাবি, প্রায় ৫ বছর আগে ছোট ভাই আব্দুল মান্নানকে ১০ শতক জায়গা ক্রয় করে দেওয়ার জন্য তিনি ৫ লক্ষ টাকা দেন। টাকা পেয়ে আব্দুল মান্নান নিজের নামে জায়গা ক্রয় করেন বলে অভিযোগ। পরে জানতে পেরে চাপ সৃষ্টি করলে আব্দুল মান্নান তাকে ১০ শতক জায়গা বুঝিয়ে দেন, তবে কোনো লিখিত দলিল দেননি বলে দাবি পাখি আক্তারের।

সতভিটার বিরোধে থানায় অভিযোগ
বসতভিটার বিরোধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পাখি আক্তারের দাবি, ওই জায়গায় তিনি বসতঘর নির্মাণ করে গত ৫ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার স্বামী মারা গেছেন এবং তিনি স্ট্রোক আক্রান্ত রোগী।

অপরদিকে একই এলাকায় মান্নান গংদের কাছ থেকে জায়গা ক্রয়কারী কালু নামে এক ব্যক্তি তার ক্রয়কৃত জায়গায় ঘর নির্মাণ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে আব্দুল মান্নানের বিরুদ্ধে।

ভুক্তভোগী পাখি আক্তারের অভিযোগ, গত ২৪/০৯/২০২৬ তারিখে তার বসতবাড়িতে এসে ঘরবাড়ি ছেড়ে দিতে বলা হয় এবং না ছাড়লে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

চন্দনাইশে বসতভিটার বিরোধ
বসতভিটার বিরোধ নিয়ে থানায় অভিযোগ।

এ বিষয়ে পাখি আক্তার বাদী হয়ে আব্দুল মান্নান (৫৫), পিতা মৃত রঞ্জু মিয়া, সাং দক্ষিণ জোয়ারা, জিহস ফকিরপাড়া, ৬নং ওয়ার্ড, চন্দনাইশকে অভিযুক্ত করে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।