চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে গত ০২ অক্টোবর রাত ১০টা থেকে ০৩ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন এবং সিআর সাজাপ্রাপ্ত ২ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বৈলতলীর অধীর জলদাস (৪৫), হাছনদন্ডীর খোকন জলদাস (৩৪), কক্সবাজারের পেকুয়ার মোঃ আরমান (২৬), দোহাজারী পৌরসভার কহিনুর আক্তার ও মোঃ নুরুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধীর জলদাস, খোকন জলদাস ও মোঃ আরমানকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এবং কহিনুর আক্তার ও নুরুল ইসলামকে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ৫ জনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন