যুক্তরাষ্ট্র হামলা করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে আরও বড় পরিসরে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সময়ে কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে তেহরান। তবে দীর্ঘদিনের সংঘাত, অর্থনৈতিক চাপ এবং দুই দেশের অবস্থানের পার্থক্যের কারণে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

