আন্তর্জাতিক

টিকটকের নতুন নিয়ম, শিশুদের দৈনিক ব্যবহারে ২ ঘণ্টার সীমা

শিশুদের টিকটক ব্যবহার সীমিত করতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে একটি মামলার নিষ্পত্তিতে অন্তত ১০০ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

ইরানের হরমুজ প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কী ছিল সাত দিনের পরিকল্পনায়

ইরানের হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা ও পরমাণু আলোচনা নিয়ে কী ছিল তেহরানের পরিকল্পনা? হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরানের দেওয়া সাত দিনের পরিকল্পনা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা তৈরি হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব গ্রহণ করেননি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও সংঘাতের অবসানের লক্ষ্যে এবার নতুন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাবের আওতায় মাত্র এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

বাংলাদেশ-কুয়েত সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।