মিয়ানমারে সহিংসতা বন্ধে এবার কঠোর বার্তা জাতিসংঘ মহাসচিবের
মিয়ানমারের সংঘাত এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। দেশটিতে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন, আর বিপুলসংখ্যক মানুষের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। এমন পরিস্থিতিতে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

