আন্তর্জাতিক

নেতানিয়াহুকে টপকে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকোট

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ পাচ্ছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ শনিবার (৭ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

ইরানকে অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা

ইরানকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের সম্ভাব্য চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চেয়ে আসা এই প্রতিরক্ষাব্যবস্থা ইরানকে দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত এই অস্ত্র সরবরাহে সম্মতি দেবেন বলে আশাবাদী ইরানের কর্মকর্তারা।

‘হাবিবি’ নামে রাজনৈতিক কমিটি গড়লেন নবনির্বাচিত সিনেটর এল-সাঈদ

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন পরিচিতি পেল ‘হাবিবি’ নামটি। মিশিগান থেকে সিনেট নির্বাচনে জয়ের কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন আব্দুল এল-সাঈদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার পর তাঁর এই উদ্যোগ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ প্রাণ গেল ৭ বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জলবায়ুর বিরূপ প্রভাবে বিপন্ন কাশ্মিরের জাফরান

বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি জাফরান। গাঢ় লাল রং, বিশেষ ঘ্রাণ আর সংগ্রহের জটিল প্রক্রিয়ার কারণে এটি পরিচিত ‘লাল স্বর্ণ’ নামে। কিন্তু একসময় জাফরান চাষের জন্য বিখ্যাত ভারতের কাশ্মির উপত্যকায় এখন এই মূল্যবান ফসলের উৎপাদন নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। জলবায়ুর পরিবর্তন, অনিয়মিত বৃষ্টি ও দীর্ঘ খরার প্রভাব পড়ছে চাষে।

ইরানের কেশম দ্বীপে সীমিত সামরিক হামলার কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই কেশম দ্বীপে নতুন করে হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে সীমিত সময়ের অভিযান চালানো হয়েছে। তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও বলেছেন তিনি।

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন কে, নেতানিয়াহু নাকি আইজেনকোট?

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, তা জানা যাবে আগামী রোববার। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। নতুন সরকার গঠনের দৌড়ে বিরোধী নেতা গাদি আইজেনকোট এগিয়ে থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে পরিস্থিতি এখনো অনিশ্চিত।

পবিত্র মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ!

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মাঝআকাশেই ধ্বংস করেছে বলে দাবি করেছে রিয়াদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।

কংগ্রেসে ট্রাম্পের বড় হার, নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিচ্ছে মধ্যবর্তী নির্বাচনের ফল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টির হাত থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে গেছে বিরোধী ডেমোক্র্যাটদের কাছে। এর ফলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসছে ওয়াশিংটনে। প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদের বাকি সময়েও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি বাধার মুখে পড়তে পারেন ট্রাম্প।

মার্কিন নির্বাচনে জয়ী ২ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক শেখ রহমান ও এমডি মাসুদুর রহমান। জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ রহমান। অন্যদিকে কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন এমডি মাসুদুর রহমান। তবে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আবুল খানের নির্বাচনী ফল এখনো নিশ্চিতভাবে যাচাই করা যায়নি।

২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর, কে এই আল-সাইয়েদ?

যুক্তরাষ্ট্রের ২৩৭ বছরের সিনেট ইতিহাসে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল আল-সাইয়েদ। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে এ ইতিহাস গড়েন ৪২ বছর বয়সী এই রাজনীতিক। তাঁর এ বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনসভায় মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। খবরটি নিশ্চিত করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেবে না মালয়েশিয়া

মুসলিম ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অটল রয়েছে মালয়েশিয়া। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি দেশটির সরকার। এমনকি এ বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদনও পায়নি মালয়েশিয়া। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির সংসদে দেওয়া এক লিখিত জবাবে এ অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

‘যুক্তরাষ্ট্রে বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো’

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে এমন মন্তব্য করেন ট্রাম্প।

টেক্সাসে ইতিহাস গড়লেন পূজা শেঠি, নির্বাচিত প্রথম ভারতীয়-আমেরিকান নারী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস ডিস্ট্রিক্ট ৪৭ আসনের নির্বাচনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পূজা শেঠি। রিপাবলিকান প্রার্থী জেনিফার মুশটলারের বিপরীতে পাওয়া প্রাথমিক ফলে এগিয়ে থাকায় তাঁকে ঘিরে ভারতীয়-আমেরিকানদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন আব্দুল এল-সাঈদ

আব্দুল এল-সাঈদের ঐতিহাসিক জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মঙ্গলবার (৪ নভেম্বর) মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই জয়ের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ৪২ বছর বয়সী এল-সাঈদ। একই সঙ্গে ডেমোক্র্যাট দলের প্রগতিশীল অংশের জন্যও এটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে

অ্যামি অ্যাকটনের ঐতিহাসিক জয়, ওহাইওতে প্রথম নারী গভর্নর

অ্যামি অ্যাকটনের ঐতিহাসিক জয় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। এর মধ্য দিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো অঙ্গরাজ্যটির গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি। তার এই জয় শুধু দলীয় সাফল্য নয়, অঙ্গরাজ্যটির রাজনৈতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের ফল

দ্বিতীয় মেয়াদে জর্জিয়ায় নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জন অসফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট আসন ধরে রেখেছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেসম্যান মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে অসফের জয় নিশ্চিত হওয়ার খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সৌদির ৪ শহরে জরুরি সতর্কতা, হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ ঘটনার আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির চারটি শহরে জরুরি সতর্কতা জারি করেছিল বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়।

ইরানে কয়েক দিনের মধ্যেই পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তাঁর অভিযোগ, ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলার অনুমোদন দিতে ট্রাম্পের ওপর নিয়মিত চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কার্লসনের এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

জার্মানির যে শহরের ঘরবাড়ি ও গির্জার দেয়ালে ছড়িয়ে আছে লাখ লাখ টন হীরা

হীরা মানেই মূল্যবান রত্ন। সাধারণত গয়না কিংবা দামি অলংকারে এর ব্যবহার দেখা যায়। কিন্তু জার্মানির এমন একটি শহর রয়েছে, যার বাড়িঘর, ঐতিহাসিক স্থাপনা এমনকি গির্জার দেয়ালেও মিশে আছে অসংখ্য ক্ষুদ্র হীরা! অবাক করা বিষয় হলো, এসব হীরা কোনো খনি থেকে তোলা হয়নি। প্রায় দেড় কোটি বছর আগে একটি গ্রহাণুর আঘাতেই তৈরি হয়েছিল এই হীরার উৎস।