আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ২৬, নিখোঁজ ২৭

ইউক্রেনে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। সোমবার (২ নভেম্বর) দেশটির জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে বিমান হামলা চালায় রুশ বাহিনী। স্কুলটি বন্ধ থাকলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। হামলার সময় সেখানে সহায়তা নিতে আসা বহু মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিহতদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। হামলার পর থেকে নিখোঁজ ২৭ জনের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

অন্ধ্রপ্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় 'মুরাসু', বাতাসের গতি ১২০ কিমি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগ অতিক্রম শুরু করে ঝড়টি। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

ইরানের দক্ষিণ উপকূলে কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে ‘প্রতিরক্ষামূলক হামলা’ চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট গণনায় ট্রাম্পের বাধা কাটাল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার মেইল-ইন ব্যালট নিয়ে। অঙ্গরাজ্যটির ২০ হাজারের বেশি ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট গণনায় বাধা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে এসব ব্যালট গণনায় আর কোনো আইনি বাধা থাকছে না।

ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে নামল অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলারের নিচে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমে ১০০ ডলারের কাছাকাছি চলে আসে।

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন ওমর আবদুল্লাহ

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন সাংবাদিক নিধি রাজদানকে। শুক্রবার (৩০ অক্টোবর) তাদের বিয়ে সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান দুজনেই। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

ইসরায়েলের নির্বাচনে পাল্টে গেল হিসাব, এগিয়ে নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনে ভোট গণনা যত এগোচ্ছে, ততই বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। ৮৯ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন।

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২৮ অক্টোবর) সকালে দেশটির তোলেদো প্রদেশে মাদ্রিদ থেকে সেভিয়াগামী রেলপথে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, লক্ষ্যবস্তু ২ বিমান

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে বলে দাবি করেছে। এবার দেশটির দুটি সামরিক পরিবহন বিমান এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হুতি-সংশ্লিষ্ট টেলিভিশনে দেওয়া এক ভাষণে এসব তথ্য জানান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে। হুতিদের মুখপাত্রের দাবি, মঙ্গলবার রাতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করা হয়। তাঁর বক্তব্য

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই

নেতানিয়াহুর নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন ইসরায়েলে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ রাত ১০টা পর্যন্ত চলার কথা রয়েছে। এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন, নাকি দেশটির রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন নেতানিয়াহু।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে আহ্বান তারেক রহমানের

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানে নতুন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে

ইরানে নতুন করে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭ ডলারে পৌঁছেছে। দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনের পর এটি সর্বোচ্চ দাম। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পরও এই পর্যায়ে পৌঁছায়নি তেলের দাম।

জাপানের ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগে নতুন সম্ভাবনা বাংলাদেশে

জাপানের বিনিয়োগ পরিকল্পনা ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ব্যবস্থা করতে পারে জাপান। অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প ও জ্বালানি খাতের উন্নয়নে এই অর্থ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এক তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইরানের বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে সুপারট্যাঙ্কারে আগুন, তেল নিয়ে শঙ্কা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী একটি বিশাল সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, সমুদ্রে স্থাপিত মাইনের আঘাতে ট্যাঙ্কারটিতে এ ঘটনা ঘটে। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

দিল্লিতে পতাকা কর্মসূচির আগে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের দিকে যাওয়ার সময় তাঁকে আটক করা হয় বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হরমুজে হামলার উত্তেজনার মধ্যেই কমল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর কমতে দেখা গেছে।

ইয়েমেনে ভয়াবহ খাদ্যসংকট, ক্ষুধায় বিপর্যস্ত ৮০% মানুষ

ইয়েমেনে খাদ্যসংকট ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ দৈনন্দিন খাবারের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৮ জনই খাদ্যসংকটের চাপে রয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলার শঙ্কায় রিয়াদের বিমানবন্দর বন্ধ, বাতিল ফ্লাইট

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শনিবার পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর বন্ধ থাকায় বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭ দেশে টিকটক বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা, কেন এই সিদ্ধান্ত?

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাতটি দেশে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। ফলে এসব দেশে মেটার প্ল্যাটফর্মে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার লিংকযুক্ত বিজ্ঞাপন আর প্রচার করা যাবে না। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।