চন্দনাইশে হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি জসীম উদ্দীন আহমেদ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের পাশে জসিম উদ্দিন আহমেদ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ সরকারি বরাদ্দ ও নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চন্দনাইশ ও সাতকানিয়ার দুর্গম এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি নিজেই উপস্থিত থেকে বন্যার্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ তুলে দিচ্ছেন। প্রায় ৩০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেওয়ার এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে কাজ

