সারাদেশ

চন্দনাইশে ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশ হাসপাতাল কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হলেন নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ‘সাংবাদিক প্রতিনিধি’ হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নুরুল আলম। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পরামর্শক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে মাদ্রাসা শিক্ষার্থীদের পাঞ্জাবি ও পায়জামা দিলেন আবদুল আজিজ

চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যিবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা উপহার দিয়েছেন সমাজসেবক ও চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল আজিজ।

সারাদেশ

চন্দনাইশে দোকানে আগুন, ক্ষতির দাবি ৫ হাজার টাকা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার নিদাগের পাড়ায় মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সারাদেশ

চন্দনাইশে ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দুটি নিয়মিত মামলায় তিনজনসহ মোট চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন আসামিও রয়েছেন।

ধর্ম

চন্দনাইশে ২৬ নভেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৫তম মাহফিল

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরে আগামী ২৬ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৫তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হবে।

সারাদেশ

সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করছেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হেডকোয়ার্টার (নয়াহাট) - বৈলতলী - খোদারহাট জিসি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে এই কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। দৈর্ঘ্য ৫ হাজার ৮৫০ মিটার এই সড়কের জন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৯ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চন্দনাইশ

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দনাইশে সব ধরনের প্রিন্টিং সেবা নিয়ে চালু হলো ‘প্রেস ডিজাইন জোন’

চন্দনাইশ পৌর সদর নিউ মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘প্রেস ডিজাইন জোন’ (PDZ) - All Kinds Of Printing Solution। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে আছর ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

চন্দনাইশে সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উপস্থিত ছিলেন এমপি জসীম উদ্দীন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

চন্দনাইশে ৭ নভেম্বর পালনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

“চেতনায় জাতীয়তাবাদ, বিপ্লবেই মুক্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মধ্যরাতে প্রতিবন্ধী শিশুকে নিয়ে এমপির বাসায় বাবা-মা, পেলেন ২০ হাজার টাকা সহায়তা

মধ্যরাতেও থেমে থাকেনি মানবিকতা। শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্যের বাসভবনে বদুর পাড়ায় হাজির হন এক অসহায় বাবা-মা।

চন্দনাইশে ভাঙা কালভার্টে দুর্ভোগ, দুর্ঘটনার ঝুঁকিতে এলাকাবাসী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম হাশিমপুর পূর্ব নাছির মোহাম্মদ পাড়া এলাকায় গ্রামীণ সড়কের কালভার্ট ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

চন্দনাইশে বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রামের চন্দনাইশে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে জাতীয় যুব দিবস উদযাপন, ৮ জন পেলেন সাড়ে ৯ লাখ টাকার ঋণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

চন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, সাজাপ্রাপ্ত ৩ জন

চট্টগ্রাম জেলার চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান ও ২ ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় শনিবার (৩১ অক্টোবর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

চন্দনাইশে কাব স্কাউট বেসিক কোর্সে নিম্নমানের খাবার ও অব্যবস্থাপনার অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ স্কাউটসের ৫ দিনব্যাপী আবাসিক বেসিক কোর্সে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় চলমান ২৩৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে খাবারের মান অত্যন্ত খারাপ এবং আবাসিক কোর্স হলেও প্রশিক্ষণার্থীরা রাতে ভেন্যুতে থাকছেন না।