
কর্ণফুলী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচিত ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাবৈয়ারহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ।

