
সাতকানিয়ায় পিডিবি কর্মচারীকে মারধর, মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির ভিডিও ফুটেজ ফাঁসের সন্দেহে এক সহকর্মীকে মারধর এবং তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক কর্মচারীর বিরুদ্ধে। সোমবার দুপুরে কেরানীহাটে এস আলম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

