চট্টগ্রামে বগার আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। খুলশী থানার একটি মামলায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

