বিনোদন

দুরেফিশানের বিয়ের সাজে চমক, যে কারণে বাড়ল কৌতূহল

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের বিয়ের সাজ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। পর্দায় বিয়ের পোশাকে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে পোশাকের নকশা, রঙ, কারুকাজ এবং এর সম্ভাব্য দাম নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

হানিয়ার ট্যাটুতে লুকানো যে বার্তা, জানলে চমকে যাবেন

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নতুন আরবি ট্যাটু ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সাম্প্রতিক কয়েকটি ছবিতে তার বাঁ হাতের কবজির একটু ওপরে দেখা যাওয়া এই ট্যাটুতে রয়েছে আত্মপ্রেম ও নিজের প্রতি যত্নের একটি বার্তা।

অবিনাশ মিশ্রের বড় জয়, ‘খতরোঁ কে খিলাড়ি’ জিতে যা পেলেন

অবিনাশ মিশ্রের হাতে উঠেছে জনপ্রিয় স্টান্টভিত্তিক রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর চ্যাম্পিয়ন ট্রফি। গ্র্যান্ড ফিনালের শেষ লড়াইয়ে রিতভিক ধনজানি ও ওরহান আওয়াত্রামানি ওরফে অরিকে পেছনে ফেলে শিরোপা জিতে নেন তিনি। রোহিত শেঠির সঞ্চালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় কঠিন সব স্টান্টে নিজের সাহস ও দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিনেতা। চূড়ান্ত টাস্কে সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জ শেষ করেই বিজয় নিশ্চিত করেন তিনি।

রাকুল প্রীত সিংয়ের কড়া জবাব, আয়কর তল্লাশি নিয়ে যা বললেন

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংকে ঘিরে আয়কর তল্লাশির খবর নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি মুম্বাইয়ের বিভিন্ন স্থানে আয়কর দপ্তরের তল্লাশির পর বিভিন্ন প্রতিবেদনে তার নাম উঠে আসে। তবে এসব প্রতিবেদনের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন রাকুল প্রীত সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব খবরকে ভুয়া ও অনুমাননির্ভর বলে দাবি করেছেন। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ছড়ানো তথ্য নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অভিনেত্রী।

প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ, এক দশকের সম্পর্কে ইতি

প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রোববার রাতে পৃথক ফেসবুক পোস্টে বিষয়টি জানান দুজনই। পরে যোগাযোগ করা হলে শেহতাজও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

তৃণমূল থেকে ইস্তফার পর বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক বিজেপির প্রার্থী রাজ্যসভা নির্বাচনকে ঘিরে এমন ঘোষণায় নতুন করে চর্চায় এসেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রবিবার (৪ অক্টোবর) বিজেপির পক্ষ থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান বদলের বিষয়টি এবার স্পষ্ট হয়ে গেল।

সঞ্জয় দত্তের ‘জাদুকি ঝাপ্পি’ এবার ট্রাম্প মামুর জন্য

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের রসিকতাপূর্ণ মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন। শেখর সুমনের টক শো ‘শেখর টু নাইট’-এর বিশেষ পর্বে হাজির হয়ে ভারতের পরিস্থিতি থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন ‘মুন্না ভাই’খ্যাত এই অভিনেতা।

সালমানের মতো দেখতে, আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান

সালমান খানের তরুণ বয়সের সঙ্গে চেহারার মিল নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছোট ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। তার সাম্প্রতিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন তাকে ৯০ দশকের সালমান খানের সঙ্গে তুলনা করছেন।

সাদিয়া ইসলাম মৌয়ের ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকের নতুন চমক

সাদিয়া ইসলাম মৌ আবারও ভিন্নধর্মী একটি চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছেন। জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত এই তারকাকে এবার দেখা যাবে ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নামের বিশেষ নাটকে। অরুণ চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির কেন্দ্রীয় চরিত্র ‘প্রকৃতি’। চরিত্রটি নেওয়া হয়েছে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘শঙ্খ সকাল প্রকৃতি’ উপন্যাস থেকে। ফলে নতুন নাটকটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে শুরু থেকেই। গল্পনির্ভর ও চরিত্রনির্ভর কাজের প্রতি বরাবরই আগ্রহী মৌ ।

স্ট্রে কিডসের গ্র্যামি বর্জন, নতুন বিতর্কের ঝড়

স্ট্রে কিডস ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ডটির এই অবস্থান সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল কে-পপের আরেক জনপ্রিয় ব্যান্ড বিটিএস। মূলত গ্র্যামিতে ‘বেস্ট এশিয়ান পপ’ নামে নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একটি অংশ মনে করছেন, আলাদা বিভাগ চালু হলে এশীয় শিল্পীরা মূলধারার গুরুত্বপূর্ণ পুরস্কার থেকে আরও দূরে সরে যেতে পারেন।

"দৃশ্যম ৩" প্রথম দিনেই রেকর্ড আয়, বক্স অফিসে বড় চমক

দৃশ্যম ৩ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে প্রেক্ষাগৃহে আসার পর অজয় দেবগন অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৯৫ কোটি ১০ লাখ রুপি। এর মধ্যে ভারতে নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ এবং মোট আয় ৮০ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। ফলে মুক্তির দিনেই সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হয়ে গেছে। বিজয় সালগাঁওকরের শেষ অধ্যায় ঘিরে দর্শকের আগ্রহ যে কতটা তীব্র, প্রথম দিনের হিসাবেই তার ইঙ্গিত মিলেছে।

ইয়ামি গৌতমের নতুন বউ চরিত্রে জমজমাট রহস্য

ইয়ামি গৌতম এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন রূপে। হরর-কমেডি ঘরানার নতুন সিনেমা ‘নয়ি নাভেলি’র ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে তার রহস্যময় চরিত্র। সিনেমাটিতে তাকে দেখা যাবে পরিবারের নতুন বউ হিসেবে। তবে সাধারণ বউয়ের মতো তার চরিত্রটি মোটেও সহজ নয়। বরং ট্রেলারের প্রতিটি দৃশ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিবারের একজন সদস্য তো সরাসরি দাবি করে বসেছেন, নতুন বউ আসলে একজন জাদুকরী।

মিথিলার নতুন চমক, কলাম্বিয়ায় গবেষক হিসেবে যোগদান

মিথিলা এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি দীর্ঘদিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে কাজ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার যুক্তরাষ্ট্রে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। নতুন এই দায়িত্বকে নিজের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হিসেবে দেখছেন মিথিলা।

দিনো মোরিয়া গ্রেপ্তার, মিঠি নদীর মামলায় বড় অভিযোগ

দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলায় শুক্রবার ২ অক্টোবর তাঁকে হেফাজতে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বান্দ্রার বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বছরও তাঁর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ঢাকায় একই দিনে ‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’

ডিগার ও রেসিডেন্ট ইভিল—হলিউডের আলোচিত দুই সিনেমা একই দিনে জায়গা করে নিয়েছে ঢাকার প্রেক্ষাগৃহে। ২ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ এবং জনপ্রিয় গেমভিত্তিক নতুন ‘রেসিডেন্ট ইভিল’। ফলে একই দিনে দর্শকদের সামনে এসেছে ভিন্ন ঘরানার দুটি সিনেমা।

নুসরাতের মেরুদণ্ডে ফ্র্যাকচার, নেওয়া হচ্ছে মুম্বাই

নুসরাত বারুচা বালিতে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২ অক্টোবরের সর্বশেষ আপডেট অনুযায়ী, অভিনেত্রীর মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ইন্দোনেশিয়ার বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রীর পাবলিসিস্ট।

৬৪ বছর বয়সে বিয়ের খবর দিলেন জিম ক্যারি

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি ৬৪ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন ‘দ্য মাস্ক’, ‘ব্রুস অলমাইটি’ ও ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’খ্যাত এই তারকা। লস অ্যাঞ্জেলেসে একান্ত ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়েছে। জিম ক্যারির মুখপাত্র বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

শুটিংয়ে পড়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এখনও নিয়মিত শুটিং ও কাজ নিয়ে ব্যস্ত। বয়সকে পেছনে ফেলে কাজ চালিয়ে যাওয়া এই অভিনেতা এবার শুটিং চলাকালেই দুর্ঘটনার শিকার হয়েছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ের সময় পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি।

আবারও রহস্যের জালে ফেলুদা, জানুয়ারিতে নতুন সিজন ‘বাক্স রহস্য’

সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা আবারও ফিরছেন নতুন রহস্য নিয়ে। দর্শকদের জন্য এবার আসছে ফেলুদা সিরিজ ‘বাক্স রহস্য’। সত্যজিৎ রায়ের লেখা একই নামের গল্প অবলম্বনে তৈরি এই নতুন সিজনটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী জানুয়ারিতে সিরিজটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অস্বাভাবিক বিদ্যুৎ বিল, অমিত শাহের সাহায্য চাইলেন তানিশা

অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠানো এবং কোনো ধরনের নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলে মহারাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। লোনাভালায় নিজের পরিবারের পুরোনো বাড়িতে এমন ঘটনা ঘটেছে দাবি করে তিনি বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন।