বিনোদন

ক্যাটরিনা-ভিকির ছেলে ভিহানের প্রথম ছবি প্রকাশ

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের ছেলে ভিহানের মুখ প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন। এত দিন সন্তানকে প্রচারের আলো থেকে দূরে রাখলেও দীপাবলির বিশেষ দিনে পরিবারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

তানজিন তিশা ও অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে জনপ্রিয় দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

১৭তম চ্যাপ্টারেই বিদায় ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ পর্বে কী থাকছে?

১৭তম চ্যাপ্টারেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ। চলতি নভেম্বর মাসেই প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকের শেষ চ্যাপ্টার। শেষ পর্বে দর্শকদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা পূরণের পাশাপাশি একাধিক চমক রাখার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি তিনি।

সাংবাদিকদের তোপের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রবল প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত চট্টগ্রামের একটি পরিচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানটির আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলি পরিচয়ে অস্বস্তি, দেশে ফিরতে চান 'ওয়ান্ডার ওম্যান' গ্যাল

হলিউডে ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গ্যাল গ্যাদত এবার নিজ দেশ ইসরায়েলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানে ইসরায়েলি পরিচয় নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। পরিবার নিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

২০২৭ সালে বিরতির পরিকল্পনা করছেন জেন্ডায়া ও টম হল্যান্ড

হলিউডের সিনেমা, শুটিং আর প্রচারের ব্যস্ততা থেকে এবার নিজেদের জন্য সময় বের করতে চান তারকা জুটি জেন্ডায়া ও টম হল্যান্ড। তবে দুজনের বিশ্রামের পরিকল্পনা এক নয়। জেন্ডায়া চলতি বছরের ব্যস্ততা শেষে কিছুদিন আড়ালে থাকতে চান। আর টম হল্যান্ডের লক্ষ্য ২০২৭ সালে কাজ থেকে তুলনামূলক দীর্ঘ বিরতি নেওয়া।

আজ সাত ঘণ্টার কনসার্টে মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ ৭ ব্যান্ড

এক মঞ্চে দেশের সাত জনপ্রিয় ব্যান্ড, আর টানা সাত ঘণ্টা সংগীতের আয়োজন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এমনই এক কনসার্টের আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নেবেন জেমস, মাইলস, ওয়ারফেজসহ দেশের পরিচিত সাতটি ব্যান্ড।

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন দীঘি

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে বলে আলোচনা চলছে শোবিজ অঙ্গনে। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেত্রী। বরং গুঞ্জনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দীঘি।

পরীমণির গালিগালাজ বিতর্কে মুখ খুললেন তসলিমা নাসরিন

চিত্রনায়িকা পরীমণির গালিগালাজ করা নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে এই বিতর্কের মাঝে পরিমণির পাশে দাঁড়িয়েছেন বিতর্কিত ও বহুল আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।

কীভাবে শামসুন্নাহার হয়ে উঠলেন পরীমণি?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। পর্দায় তাঁর পরিচিতি, ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ রয়েছে। তবে আজকের জনপ্রিয় পরীমণি একদিনে তৈরি হননি। শামসুন্নাহার স্মৃতি থেকে পরীমণি হয়ে ওঠার পেছনে রয়েছে শৈশবের নানা অভিজ্ঞতা, পরিবার হারানোর বেদনা, নতুন করে স্বপ্ন দেখা এবং বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার দীর্ঘ পথচলা।

পরীমণির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের গালিগালাজ করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় তার নিজস্ব নিরাপত্তারক্ষীদের আঘাতে সাংবাদিক ও বিচারপ্রার্থীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এর আগে আদালতে ঢোকার সময় ধাক্কাধাক্কির মধ্যে এক সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন পরীমণি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি, ‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’

জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগমুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়।’ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কনসার্ট ঘিরে উৎসব, দক্ষিণ আমেরিকায় নতুন ইতিহাস গড়ল বিটিএস

দক্ষিণ আমেরিকার মঞ্চে একের পর এক কনসার্ট করে ভক্তদের মাতিয়ে ফিরেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচটি শহরে ১৪টি শো দিয়ে শেষ হয়েছে গ্রুপটির ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের এই পর্ব। প্রতিটি আয়োজনের টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় শুরু থেকেই ছিল ব্যাপক উন্মাদনা। সব মিলিয়ে এসব কনসার্টে উপস্থিত ছিলেন ৮ লাখ ৫৩ হাজার দর্শক।

সবচেয়ে বেশি আয় করা ১০ সিনেমা ও তাদের সাফল্যের রহস্য

হলিউডে ব্লকবাস্টার সিনেমা তৈরির স্বপ্ন বহুদিনের। ১৯৭৫ সালে স্টিভেন স্পিলবার্গের ‘জস’ সিনেমা উত্তর আমেরিকার বক্স অফিসে ১০ কোটি ডলারের বেশি আয় করে নতুন ইতিহাস গড়েছিল। সেই থেকে বড় বাজেটের সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হয়ে ওঠে বক্স অফিসে বিপুল আয়। তবে একটি সিনেমা কীভাবে শতকোটি ডলারের ব্যবসা করে, সেই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই।

সাদনিমার সরিষা-হলুদ শাড়ির সাজে মুগ্ধতা, নজরকাড়া বাঙালিয়ানা

সাদনিমার শাড়ির সাজ আবারও মনে করিয়ে দিল, সুন্দর দেখাতে সব সময় ভারী গয়না কিংবা জমকালো পোশাকের প্রয়োজন হয় না। কখনো উজ্জ্বল রঙের একটি শাড়ি, মানানসই ব্লাউজ আর হাতভরা চুড়িতেই তৈরি হতে পারে আকর্ষণীয় ফ্যাশন লুক। তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সাম্প্রতিক সরিষা-হলুদ শাড়ির সাজে ফুটে উঠেছে এমনই এক স্নিগ্ধ বাঙালিয়ানা।

শ্রাবন্তীর ঝলমলে কালো পোশাকে নজরকাড়া ফ্যাশন লুক

শ্রাবন্তীর কালো পোশাকের নতুন ফ্যাশন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনসচেতনতার জন্য পরিচিত টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ব্যতিক্রমী পার্টিওয়্যারে ধরা দিয়েছেন। তাঁর প্রকাশিত কয়েকটি ছবি নজর কেড়েছে অনুরাগীদের।

অমিতাভের ঘুমের সমস্যা, ৮৪ বছরেও থামছে না লড়াই

অমিতাভের ঘুমের সমস্যা, শারীরিক ক্লান্তি আর বয়সের সীমাবদ্ধতা নিয়ে এবার নিজের ব্লগে খোলামেলা লিখেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততা সামলে চলেছেন তিনি। তবে সবকিছু ঠিকঠাক রাখতে গিয়ে যে শারীরিক ও মানসিক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেটিই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

‘স্ত্রী ২’-এর পরও কেন সিনেমায় বিরতি শ্রদ্ধার? জানালেন নিজেই

‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পরও নতুন ছবিতে কাজ শুরু করতে তাড়াহুড়ো করেননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তরে দীর্ঘ বিরতির কারণ জানিয়েছেন তিনি।

তামিলনাড়ুতে দিনে ৬টি সিনেমার শো, টিকিটের ভোগান্তি কমাতে নতুন নিয়ম

বড় বাজেটের সিনেমা মুক্তির সময় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ও টিকিটের সংকট কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। এখন থেকে রাজ্যটিতে কোনো সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন সর্বোচ্চ ছয়টি শো চালানো যাবে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার নতুন এই নিয়মে অনুমোদন দিয়েছে।