
শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্টে রেকর্ড, লাইক ১ কোটি ১১ লাখ!
ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার ইনস্টাগ্রাম পোস্টে রেকর্ডসংখ্যক লাইক পড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশ করা তার একটি পোস্টে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখের বেশি লাইক জমা হয়েছে। একই পোস্টটি পেয়েছে ২৫ কোটি ৮০ লাখের বেশি ভিউ। এর মাধ্যমে ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ লাইক পাওয়া ইনস্টাগ্রাম পোস্টগুলোর তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
