বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বুবলীর ‘ঠিকানা’

অভিনয়ের পর এবার প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ, একমাত্র ভারতীয় অভিনেতা

বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি তারকাদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। এই তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতাও শাহরুখ।

স্টার ওয়ার্স ও জেমস বন্ডের অভিনেত্রী টিনা সিমন্স আর নেই

ব্রিটিশ চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ অভিনেত্রী টিনা সিমন্স মারা গেছেন। গত ১৪ নভেম্বর তাকে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা এখনো প্রকাশ করা হয়নি। দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে তিনি হলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্রে কাজ করেছেন।

বলিউডের গানে সৃজনশীলতা হারাচ্ছে, কেন আক্ষেপ কুমার শানুর?

বলিউডের বর্তমান সংগীতজগতে আগের মতো সৃজনশীলতার স্বাধীনতা নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তাঁর মতে, এখনো মেধাবী সুরকার ও শিল্পীরা ভালো গান তৈরি করছেন। তবে নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আগের তুলনায় অনেক কমে গেছে। সংগীতের এই পরিবর্তন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা তুলে ধরেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গায়ক।

বিয়ের পরও নিজের নামেই পরিচিত থাকতে চান মেহজাবীন?

বিয়ের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিজের নাম পরিবর্তন করেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর অনেক নারী স্বামীর নাম নিজের নামের সঙ্গে যুক্ত করলেও এ পথে হাঁটেননি তিনি। কেন নিজের পরিচিত নামটিই ধরে রেখেছেন, সম্প্রতি সেই কারণ জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি বিয়ের প্রকৃত খরচ, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক এবং বর্তমান সংসারজীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।

গ্রিসে পরিবারের সঙ্গে রজনীকান্ত, ভাইরাল পারিবারিক ছবি

রুপালি পর্দায় তাঁর উপস্থিতি মানেই ভক্তদের উচ্ছ্বাস, সিনেমা হলে হাততালি আর বাঁধভাঙা উন্মাদনা। অ্যাকশন, সংলাপ ও নিজস্ব স্টাইল দিয়ে কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তবে পর্দার বাইরের জীবনে এই অভিনেতার আরেকটি পরিচয়ও রয়েছে, তিনি একজন পরিবারপ্রিয় মানুষ।

প্রচার বৈঠকের নামে ডেকে সালমানের চমক, ২৫ জনকে দিলেন লাখ টাকার ঘড়ি

বলিউডে সহকর্মীদের প্রতি উদারতার জন্য পরিচিত সালমান খান। কাজের স্বীকৃতি দিতে কিংবা কাছের মানুষদের খুশি করতে মাঝেমধ্যেই ব্যতিক্রমী উপহার দেন এই অভিনেতা। এবার নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের দামি সুইস ঘড়ি উপহার দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ঢাকায় আসছেন বিলিওনেরা খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা

চার বছর পর আবারও বাংলাদেশের মঞ্চে ফিরছেন জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘বিলিওনেরা’ গান দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পী চলতি মাসেই ঢাকায় সরাসরি সংগীত পরিবেশন করবেন। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বিশেষ কনসার্ট। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজন ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিয়েবিচ্ছেদের গুঞ্জন ও নতুন প্রেম নিয়ে মুখ খুললেন সাবিলা

বিয়েবিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে নতুন সম্পর্কের খবরের পেছনে কোনো মানুষের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে নতুন ভালোবাসার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, নতুন সম্পর্কের মানুষটির নাম লিলি। এ মন্তব্যের মধ্য দিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন প্রেমের গুঞ্জনে ভিন্ন মাত্রা যোগ করেছেন তিনি।

এসকোয়ার ইন্ডিয়ার ডিজিটাল কভারে কিয়ারা, তিন ভিন্ন লুকে নজর কাড়লেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি আবারও আলোচনায় এসেছেন তাঁর ব্যতিক্রমী ফ্যাশন স্টাইল দিয়ে। ভারতের ফ্যাশন ম্যাগাজিন ‘এসকোয়ার ইন্ডিয়া’র ডিজিটাল কভারে হাজির হয়ে তিনটি ভিন্নধর্মী লুকে মুগ্ধ করেছেন ভক্তদের। তবে শুধু পোশাকের বৈচিত্র্য নয়, ফটোশুটের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিয়ে, মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।

বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ‘লিম্বো’, নায়ক শরিফুল রাজ

মহাকাশের পটভূমিতে প্রেম, বিচ্ছেদ ও রহস্যের গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক তানিম রহমান অংশু। তাঁর এই ব্যতিক্রমী সিনেমার নাম ‘লিম্বো’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ। অভিনেতার জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নতুন এই চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন নির্মাতা।

মৃত্যুর পর সম্পত্তি মানুষের কল্যাণে দেবেন রজনীকান্ত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের মৃত্যুর পর তাঁর সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এ ক্ষেত্রে পরিবারের সদস্যরা কোনো অর্থ পাবেন না বলে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁর একটি পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় আসার পর বিষয়টি আবারও সামনে এসেছে।

হুমায়ূন আহমেদের ‘নৃপতি’ নাটক মঞ্চস্থ হবে ১৮ নভেম্বর

বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।

পঞ্চায়েত সিজন ৫ কবে মুক্তি পাবে? জানা গেল তারিখ

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন ঘিরে অবশেষে নতুন খবর পেলেন ভক্তরা। প্রচারমূলক এক অভিনব চ্যালেঞ্জের পর নতুন সিজনের মুক্তির তারিখ হিসেবে ৩ ডিসেম্বর ২০২৬ ঘোষণা করা হয়েছে বলে বিভিন্ন বিনোদনবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে। সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

বিয়ের মৌসুমে সারার দুই লেহেঙ্গা লুক থেকে নিন সাজের অনুপ্রেরণা

বিয়ের মৌসুমে কী পোশাক পরবেন, তা নিয়ে অনেকেই আগেভাগে পরিকল্পনা করেন। বিশেষ করে লেহেঙ্গা পরার ইচ্ছা থাকলে চেনা নকশার বাইরে একটু নতুনত্ব আনতে পারেন। ঐতিহ্যবাহী লেহেঙ্গার সঙ্গে আধুনিক কাটের ব্লাউজ ও ভিন্নধর্মী স্কার্টের সমন্বয়ে সাজটি হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়।

জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় স্বামীর পাশে রোমানা নীড়, কী বললেন?

বিএফডিসিতে চিত্রনায়ক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করায় তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়। স্বামীকে নিয়ে গর্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জয় চৌধুরীর পারিবারিক শিক্ষার প্রশংসা করার পাশাপাশি তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থনের কথাও জানিয়েছেন রোমানা নীড়। তাঁর এই বক্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিতর্কে অপু-পরীমনির পাল্টাপাল্টি খোঁচা

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার ব্যক্তিগত মন্তব্যে গড়িয়েছে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে। সামাজিক মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে দেওয়া বক্তব্যের পর এবার পরীমনির সিনেমার সংখ্যা ও সাফল্য নিয়ে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। তাঁর দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।

কেয়া পায়েলের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার মুখ খুলেছেন মালদ্বীপে এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে। দীর্ঘদিন বিষয়টি নিয়ে নীরব থাকার পর সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, মালদ্বীপে তিনি গিয়েছিলেন একটি হোটেল ও রিসোর্টের প্রচারণার কাজে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও মনগড়া গল্প তৈরি হওয়ায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন তিনি।

কেজিএফ ২-কে ছাড়িয়ে ১২০০ কোটি আয় ‘রামায়ণ’-এর!

বলিউডের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’। মুক্তির মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই সাফল্যের মধ্য দিয়ে যশের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আজীবন আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।

হানিয়া আমির কেন বললেন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশটির বিনোদন অঙ্গনে। এরই মধ্যে বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়ার একটি মজার মন্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। একটি ভিডিওর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই রসিক প্রতিক্রিয়া ঘিরেই এখন নতুন করে আলোচনা চলছে।