দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী
মাধুরী দীক্ষিতের বিয়ের খবরে একসময় মন ভেঙেছিল বিশ্বের কোটি কোটি অনুরাগীর। অভিনয়জীবনের একেবারে মধ্যগগনে থাকা অবস্থায় চিকিৎসক শ্রীরাম নেনেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় লাস্যময়ী অভিনেত্রী।

