সপ্তাহের শুরুতে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকলেও সপ্তাহের শুরুতে বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে শুরু হতে পারে এই প্রবণতা, যা মঙ্গলবার পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

