
ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা ও আশপাশের দুই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলীয় জেলা গাজীপুর এবং নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

