
স্বাস্থ্য
ঘাটাইলে ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিল আলোক
ঘাটাইলে বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪০০ রোগী। সাধারণ মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল। গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

