ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন
বিনামূল্যে চিকিৎসাসেবা কুর্মিটোলা হাসপাতালে ৩ বস্তিবাসীর জন্য শুরু
বিনামূল্যে চিকিৎসাসেবা এখন বাস্তবে পাচ্ছেন রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির নিম্নআয়ের মানুষ। কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা, অপারেশন এবং ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই উদ্যোগে দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয়ের কারণে পিছিয়ে থাকা হাজারো মানুষের জন্য তৈরি হয়েছে নতুন আশা।

