শিক্ষাঙ্গন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথ্য ফাঁস: প্রতারণার নতুন কৌশল সামনে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথ্য ফাঁস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি প্রতারক চক্র অভিভাবকদের ফোন করছে। কখনো নিজেদের ডিবি পুলিশ, আবার কখনো বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা ভয় দেখিয়ে কিংবা মিথ্যা তথ্য দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে।সাম্প্রতিক সময়ে একাধিক শিক্ষার্থীর পরিবার একই ধরনের ফোন পেয়েছে। প্রতারকেরা শিক্ষার্থীর নাম, বিভাগ, ব্যাচ, এমনকি পারিবারিক তথ্যও সঠিকভাবে বলায় অনেক অভিভাবক প্রথমে বিষয়টি সত্য বলে বিশ্বাস করেন। এরপর