চন্দনাইশে বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস
চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযানে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

