কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তির বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে এক কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্তের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

