পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ি এলাকায় বাগানে যাওয়ার পথে ২৫ জন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭নভেম্বর) সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন। অপহৃতদের সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

