কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালিকবিহীন ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় একটি পরিত্যক্ত স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের ধারণা, ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মাদক পাচার রোধে টেকনাফ উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।