চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড ফকিরপাড়ার বাসিন্দা প্রকৌশলী আরিফ মাহমুদ।
গত ৯ নভেম্বর বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২৭ ধারা ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৫৯ বিধি অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি পুনর্গঠন করা হয়।
প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্ট নয় এমন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হিসেবে তাকে সদস্য মনোনীত করা হয়। প্রজ্ঞাপনে তার পরিচয় উল্লেখ করা হয়- আরিফ মাহমুদ, পিতা: মৃত জালাল উদ্দিন, ঠিকানা: বাড়ী-৩৮, ওয়ার্ড নং-০৭ (ফকির পাড়া), চন্দনাইশ পৌরসভা, চট্টগ্রাম।

কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকবেন জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন উপপরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, চট্টগ্রাম সার্কেল, চট্টগ্রাম। প্রজ্ঞাপন অনুযায়ী বেসরকারি সদস্যদের কার্যকাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ০২ (দুই) বছর পর্যন্ত বহাল থাকবে।
প্রকৌশলী আরিফ মাহমুদকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে মনোনীত করায় চন্দনাইশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
এ বিষয়ে নব-মনোনীত সদস্য প্রকৌশলী আরিফ মাহমুদ বলেন, "আমাকে চট্টগ্রাম জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সদস্য মনোনীত করায় বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সড়কে শৃঙ্খলা ফেরানো, যাত্রী ও পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং চন্দনাইশের মানুষের যাতায়াত সমস্যা সমাধানে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করবো।"
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন