সারাদেশ

৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, করিমগঞ্জে চাঞ্চল্য

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের অভিযোগ, পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।