প্রাক্তনের প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে
সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বারবার দেখার অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়। তিনি কেমন আছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না কিংবা বিচ্ছেদের পর জীবন কীভাবে কাটাচ্ছেন, তা জানার কৌতূহল থেকেই এমনটা হতে পারে। তবে এই অভ্যাস ধীরে ধীরে নিজের মানসিক শান্তির ওপরও প্রভাব ফেলতে পারে।

