পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন?
রান্নাঘরের প্রতিদিনের প্রস্তুতিতে পেঁয়াজ কাটা একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু পেঁয়াজ কাটতে গেলেই কিছুক্ষণের মধ্যে চোখে শুরু হয় জ্বালাপোড়া, আর গড়িয়ে পড়তে থাকে পানি। অনেকেই নিয়মিত এই বিরক্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পেঁয়াজ কাটলেই কেন এমনটা হয়? এর পেছনে মূলত পেঁয়াজের ভেতরে থাকা সালফারযুক্ত উপাদান এবং একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়া দায়ী।

