লাইফ স্টাইল

ওয়াটার হিটার কেনার আগে যে ৮টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন

শীতের সময় গরম পানির প্রয়োজন বেড়ে যায়। গোসল করা, রান্নাঘরের কাজ কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকেই বাসায় ওয়াটার হিটার বা গিজার ব্যবহার করেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ড, আকার ও প্রযুক্তির ওয়াটার হিটার পাওয়া যায়। তবে শুধু দাম বা বাহ্যিক নকশা দেখে হিটার কিনলে পরে সমস্যায় পড়তে পারেন।

যে ৩ ভিটামিনের অভাবে শীত বেশি লাগে, জানুন লক্ষণ

শীতকালে স্বাভাবিক তাপমাত্রাতেও অনেকের অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া, শরীর কাঁপা কিংবা অল্পতেই শীত লাগার পেছনে শুধু আবহাওয়াই দায়ী নয়। শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিন ও খনিজের ঘাটতিও এর কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে ভিটামিন বি১২, ভিটামিন ডি ও আয়রনের অভাব শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হতে পারে এবং অন্যদের তুলনায় বেশি শীত অনুভূত হয়।

চোখের সামনে থাকা জিনিসও খুঁজে পান না কেন? জেনে নিন এর কারণ

অনেক সময় হাতের কাছেই থাকা চশমা, মোবাইল ফোন কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় খোঁজাখুঁজি করেও সেটি মেলে না। অথচ কিছুক্ষণ পর দেখা যায়, জিনিসটি চোখের সামনেই ছিল। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়।

কোষ্ঠকাঠিন্য কমাতে কোন সবজি খাবেন? পেট পরিষ্কার রাখতে উপকারী ৮টি সবজি

কোষ্ঠকাঠিন্য দৈনন্দিন জীবনের একটি পরিচিত সমস্যা। নিয়মিত মলত্যাগ না হওয়া, মল শক্ত হয়ে যাওয়া কিংবা টয়লেটে অতিরিক্ত চাপ দিতে হওয়া এর সাধারণ লক্ষণ। খাদ্যাভ্যাসে আঁশের অভাব, পর্যাপ্ত পানি না পান করা এবং শারীরিক পরিশ্রম কম হওয়াসহ বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে।

ফ্রোজেন শাকসবজি কি তাজা সবজির মতোই স্বাস্থ্যকর? জানুন

ব্যস্ত জীবনে প্রতিদিন বাজার করা কিংবা তাজা শাকসবজি পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নেওয়া অনেকের জন্যই কঠিন। এ কারণে সময় ও পরিশ্রম বাঁচাতে জনপ্রিয় হয়ে উঠছে ফ্রোজেন বা হিমায়িত শাকসবজি। মটরশুঁটি, গাজর, ভুট্টা, শিম ও ব্রোকলির মতো বিভিন্ন সবজি এখন সহজেই প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায়। তবে এসব সবজি কতটা স্বাস্থ্যকর এবং নিয়মিত খেলে শরীরে কোনো ক্ষতি হয় কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

মুখে বডি লোশন ব্যবহার করছেন? জেনে নিন ৬টি ক্ষতি

শীত হোক কিংবা গরম, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করেন অনেকেই। তবে সময় বাঁচাতে কিংবা আলাদা ফেস ময়েশ্চারাইজার না থাকায় কেউ কেউ মুখেও বডি লোশন ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, সব ধরনের বডি লোশন মুখের ত্বকের জন্য উপযোগী নয়। ভুল পণ্য ব্যবহারে ব্রণ, অ্যালার্জি, জ্বালাপোড়া ও ত্বকের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

পুরান ঢাকার নিমতলী প্রাসাদে লুকিয়ে থাকা ঐতিহাসিক জাদুঘর

পুরান ঢাকার ব্যস্ত নগরজীবনের মাঝেই দাঁড়িয়ে আছে প্রায় ২৬০ বছরের পুরোনো এক ঐতিহাসিক স্থাপনা। একসময় এটি ছিল বিশাল নিমতলী প্রাসাদের প্রবেশদ্বার। বর্তমানে সেই দেউড়ি ভবনেই গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। এখানে গেলে একদিকে যেমন জানা যাবে পুরান ঢাকার ইতিহাস, অন্যদিকে পরিচিত হওয়া যাবে নবাবি আমলের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে।

কঠিন সময়েও হারাবেন না ধৈর্য, শান্ত থাকার ৮টি সহজ কৌশল

জীবনে সব সময় পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না। কখনো কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা অনিশ্চয়তা মানসিক অস্থিরতা তৈরি করে। এমন পরিস্থিতিতে অনেকেই রাগ, ভয় কিংবা হতাশার বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার জন্য পরে অনুশোচনা করতে হয়।

সংবেদনশীল ত্বকের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন, জেনে নিন ৮টি বিষয়

ত্বকের যত্ন নিতে গিয়ে অনেকেই অজান্তে এমন কিছু ভুল করেন, যা ত্বকের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাতেও দেখা দিতে পারে লালচে ভাব, চুলকানি, জ্বালাপোড়া কিংবা শুষ্কতা। নতুন কোনো প্রসাধনী ব্যবহার, অতিরিক্ত স্ক্রাবিং কিংবা একসঙ্গে অনেক ধরনের স্কিনকেয়ার পণ্য লাগানোর কারণেও ত্বকে অস্বস্তি তৈরি হতে পারে।

সাদা পোশাকেই নজরকাড়া লুক! ফ্যাশনেবল দেখাতে মেনে চলুন ৭টি কৌশল

সাদা রঙের পোশাক মানেই এক ধরনের স্নিগ্ধতা, আভিজাত্য ও সৌন্দর্য। অফিস, অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ঘুরতে যাওয়া, প্রায় সব জায়গাতেই সাদা পোশাকে নিজেকে মানিয়ে নেওয়া যায়। তবে শুধু সাদা পোশাক পরলেই ফ্যাশনেবল লুক তৈরি হয় না। পোশাকের কাটিং, কাপড়, রংয়ের সমন্বয়, জুতা ও অনুষঙ্গের সঠিক ব্যবহারও গুরুত্বপূর্ণ।

ব্যস্ত জীবনে নিজের জন্য সময় বের করার ৭টি কার্যকর উপায়

সংসার, পরিবার, সন্তান, পড়াশোনা কিংবা অফিসের কাজ। প্রতিদিনের নানা দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেই নিজের জন্য আলাদা করে সময় বের করতে পারেন না। সকাল থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততায় দিন কেটে যায়। নিজের পছন্দের কাজ করা, একটু বিশ্রাম নেওয়া কিংবা নিজের যত্ন নেওয়ার সুযোগও হয়ে ওঠে না।

সারাদিন ক্লান্ত লাগে কেন? দৈনন্দিন জীবনের যেসব অভ্যাস দায়ী

পর্যাপ্ত ঘুমানোর পরও কি সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগে? সারাদিন কাজের মধ্যে শরীরে শক্তি পাওয়া যায় না, কিছু করতে ইচ্ছা করে না কিংবা অল্প কাজেই অবসাদ ভর করে? অনেকেই এমন সমস্যায় ভোগেন। তবে সব সময় এর পেছনে বড় কোনো শারীরিক সমস্যা থাকে না। দৈনন্দিন জীবনের কিছু অনিয়মিত অভ্যাসও সারাক্ষণ ক্লান্ত লাগার কারণ হতে পারে।

চুল পড়া বেড়ে গেছে? শীতে চুলের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

শীতের মৌসুমে চুল শুষ্ক হয়ে যাওয়া, খুশকি, চুল ভেঙে যাওয়া কিংবা অতিরিক্ত চুল পড়ার অভিযোগ করেন অনেকেই। ঠান্ডা আবহাওয়া ও বাতাসে আর্দ্রতার অভাবে চুলের স্বাভাবিক কোমলতা কমে যেতে পারে। এর সঙ্গে চুলের যত্নে কিছু ভুল অভ্যাস যুক্ত হলে সমস্যা আরও বাড়তে পারে। তাই শীতকালে চুল সুস্থ রাখতে কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলার পরামর্শ দেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

সকালে ঘুম থেকে উঠে যে ৫টি অভ্যাস আপনার দিনটি ভালো করতে পারে

সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কিছু সময় কীভাবে কাটাচ্ছেন, তার প্রভাব পড়তে পারে আপনার সারাদিনের কাজ, মনোযোগ ও মানসিক স্বস্তির ওপর। ঘুম থেকে উঠেই মোবাইল দেখা, তাড়াহুড়া করে কাজে বের হওয়া কিংবা সকালের নাশতা এড়িয়ে যাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। অথচ প্রতিদিনের সকালের রুটিনে মাত্র পাঁচটি সহজ পরিবর্তন এনে দিনটি আরও সুন্দর ও গুছিয়ে শুরু করা সম্ভব।

শিশুদের বিরল রক্তনালির রোগ, যেসব লক্ষণে সতর্ক হবেন

শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা, ত্বকে বেগুনি দাগ কিংবা হাত-পায়ে ব্যথা দেখা দিলে অনেকেই বিষয়টি সাধারণ সমস্যা মনে করেন। তবে এসব উপসর্গ কখনো কখনো রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসার (Polyarteritis Nodosa) লক্ষণ হতে পারে। এটি এমন একটি রোগ, যেখানে শরীরের বিভিন্ন অঙ্গের রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা না হলে কিডনি, ত্বক, স্নায়ুতন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

জাপান-নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা: শিক্ষার্থীদের অজানা লড়াই

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জাপান ও নেদারল্যান্ডসে পাড়ি জমানো শিক্ষার্থীদের জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন পরিবেশ, ভাষা, খাবার, বাসস্থান, যাতায়াত এবং আর্থিক চাপের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে নিতে হচ্ছে তাঁদের। জাপানে খাবার ও যাতায়াতের চ্যালেঞ্জ, অন্যদিকে নেদারল্যান্ডসে বাসা খোঁজা ও খরচ সামলানো সব মিলিয়ে বিদেশের শিক্ষাজীবন তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা ও বাস্তবতার নাম।

ইংরেজি ভালো বুঝলেও কথা বলতে গিয়ে আটকে যান কেন?

ইংরেজি সিনেমা বা ভিডিও দেখলে প্রায় সব কথাই বুঝতে পারেন, সংবাদপত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পড়তেও তেমন সমস্যা হয় না। কিন্তু কেউ সরাসরি ইংরেজিতে প্রশ্ন করলেই যেন মাথা থেকে সব শব্দ উধাও হয়ে যায়! সহজ একটি বাক্য বলতেও কয়েকবার ভাবতে হয়, অথচ কিছুক্ষণ পর মনে হয়-কথাটা তো খুব সহজেই বলা যেত।

রাগ নিয়ন্ত্রণ করতে যে ৮টি বিষয় কাজে আসবে

রাগ মানুষের স্বাভাবিক একটি আবেগ। কোনো কথা, আচরণ কিংবা পরিস্থিতিতে বিরক্ত বা ক্ষুব্ধ হওয়া অস্বাভাবিক নয়। তবে অতিরিক্ত রাগ অনেক সময় নিজের মানসিক শান্তি নষ্ট করে, সম্পর্কের দূরত্ব বাড়ায় এবং ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাগের মাথায় বলা কিছু কথা বা করা কিছু কাজ পরে অনুশোচনার কারণ হতে পারে।

সবজি রান্নায় পুষ্টিগুণ ধরে রাখার ৯টি উপায়

প্রতিদিনের খাবারে সবজি থাকা জরুরি। শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস বিভিন্ন ধরনের শাকসবজি। তবে রান্নার পদ্ধতি ঠিক না হলে কিছু সবজির পুষ্টিগুণ কমে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত পানি, বেশি তাপ ও দীর্ঘ সময় ধরে রান্না করার কারণে পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন নষ্ট হতে পারে বা রান্নার পানিতে চলে যেতে পারে।

ডার্ক চকলেট খেলে কী হয়? জেনে নিন ৭টি স্বাস্থ্য উপকারিতা

ডার্ক চকলেট শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও বেশ জনপ্রিয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ম্যাগনেশিয়াম, জিংক ও পটাশিয়ামের মতো উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে হৃদ্‌যন্ত্রের সুস্থতা, মস্তিষ্কের কার্যকারিতা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু উপকার পাওয়া যেতে পারে। তবে এর উপকারিতা নির্ভর করে চকলেটে কোকোর পরিমাণ ও খাওয়ার মাত্রার ওপর।