লাইফ স্টাইল

শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার বাছাইয়ের ৭ উপায়

ত্বকের যত্নে ময়েশ্চারাইজার গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করা জরুরি। কারণ শুষ্ক ত্বকে আর্দ্রতার অভাবে টান অনুভব, রুক্ষতা, চুলকানি কিংবা খসখসে ভাব দেখা দিতে পারে। তবে বাজারে নানা ধরনের ময়েশ্চারাইজার থাকায় কোনটি নিজের ত্বকের জন্য উপযুক্ত, তা বুঝতে অনেকেই দ্বিধায় পড়েন।

মানসিক প্রশান্তি ধরে রাখার ৯টি সহজ উপায়

কাজের চাপ, সংসারের দায়িত্ব, অর্থনৈতিক চিন্তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যায় প্রতিদিনই ব্যস্ত সময় পার করেন অনেক মানুষ। দিনের পর দিন এই ব্যস্ততার মধ্যে নিজের যত্ন নেওয়ার সময়ও হয়ে ওঠে না। ফলে ধীরে ধীরে বাড়তে পারে মানসিক চাপ, বিরক্তি, ক্লান্তি ও অস্থিরতা। অথচ সুস্থভাবে জীবনযাপন করতে হলে শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াও জরুরি।

৮০ বছর পেরিয়েও কি পুরুষের বাবা হওয়া সম্ভব

হলিউড অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। এমন খবরে স্বাভাবিকভাবেই অনেকের মনে কৌতূহল জাগে-একজন পুরুষ আসলে কত বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেন? নারীদের মতো কি পুরুষেরও প্রজনন বা যৌনজীবন থেমে যাওয়ার কোনো নির্দিষ্ট বয়সসীমা রয়েছে?

বিয়ে করবেন নাকি সিঙ্গেল থাকবেন? জেনে নিন দুইয়ের সুবিধা

বিয়ে করবেন, নাকি একা থাকবেন? জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। কেউ ভালোবাসা, মানসিক নিরাপত্তা ও জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ গড়ার আশায় বিয়ে করতে চান। আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতা, নিজের মতো জীবনযাপন এবং বাড়তি দায়িত্ব এড়িয়ে চলাকে বেশি গুরুত্ব দেন। তবে বিয়ে করা কিংবা একা থাকা, কোনোটিই সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়। ব্যক্তির চাহিদা, মূল্যবোধ ও জীবনযাপনের ধরন অনুযায়ী সিদ্ধান্তটি ভিন্ন হতে পারে।

শিশুর রিল দেখা কমাতে ফোনের ৫ সেটিংস বদলান আজই

খাবার খাওয়ানো, কান্না থামানো কিংবা ঘুম পাড়ানো—অনেক কাজেই এখন শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেন অভিভাবকেরা। কিন্তু অল্প সময়ের জন্য ফোন ব্যবহারের অভ্যাস কখন যে ঘণ্টার পর ঘণ্টা রিল বা শর্ট ভিডিও দেখায় পরিণত হচ্ছে, তা অনেকেই বুঝতে পারছেন না। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুর ঘুম, পড়াশোনা, মনোযোগ ও দৈনন্দিন আচরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন এবং সচেতন অভিভাবকত্বের মাধ্যমে শিশুর রিল দেখার অভ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব।

মিছিল বা আন্দোলনে আটকে গেলে নিরাপদ থাকার ৬ কৌশল

রাস্তায় চলাচলের সময় হঠাৎ কোনো আন্দোলন, মিছিল কিংবা উত্তেজিত জনতার (মব) মধ্যে আটকে গেলে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা জরুরি। এমন পরিস্থিতিতে সামান্য ভুল সিদ্ধান্তও বড় ধরনের দুর্ঘটনা, শারীরিক আঘাত কিংবা প্রাণহানির কারণ হতে পারে। বিশেষ করে ব্যস্ত সড়ক, যানজটপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে চলাচলের সময় এ ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

জাল স্বাক্ষর শনাক্ত করবেন যেভাবে, জানুন ৫ উপায়

ব্যাংকের চেক, জমির দলিল, চুক্তিপত্র কিংবা গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিতে স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটতে পারে। অনেক সময় আসল স্বাক্ষরের মতো দেখতে নকল স্বাক্ষর ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হয়। তবে স্বাক্ষরের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করলে প্রাথমিকভাবে জালিয়াতির সন্দেহ করা সম্ভব। অক্ষরের গঠন, লেখার গতি, কলমের চাপ, অক্ষরের দূরত্ব এবং স্বাক্ষরের শুরু ও শেষের রেখা বিশ্লেষণ করে জাল স্বাক্ষর শনাক্তের পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় জানা যেতে পারে।

হঠাৎ দাঁতের মাড়ি ফুলে যায় কেন?

দাঁতের মাড়ি ফুলে যাওয়া মুখ ও দাঁতের একটি পরিচিত সমস্যা। অনেকেই এটিকে সাধারণ বা সাময়িক সমস্যা ভেবে গুরুত্ব দেন না। তবে মাড়ি ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, ব্যথা কিংবা ব্রাশ করার সময় রক্ত পড়ার মতো লক্ষণ দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন এমন সমস্যা থাকলে অবহেলা না করে এর কারণ খুঁজে বের করা জরুরি।

ভাত কম খেয়েও ওজন বাড়ছে? জানুন আসল রহস্য

অনেকে ওজন কমানোর জন্য প্রথমেই ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। কেউ কেউ আবার খাদ্যতালিকা থেকে ভাত একেবারেই বাদ দেন। কিন্তু এরপরও অনেকের ওজন কমে না, বরং আগের মতোই বাড়তে থাকে। এর কারণ শুধু ভাত নয়, বরং প্রতিদিনের মোট ক্যালরি গ্রহণ, শারীরিক পরিশ্রম, ঘুম ও জীবনযাপনের অভ্যাসের ওপরও ওজন নির্ভর করে। এমনকি কিছু শারীরিক সমস্যা ও নির্দিষ্ট ওষুধের প্রভাবেও ওজন বেড়ে যেতে পারে।

অল্প সময়ে বেশি কাজ করার ৭টি কার্যকর কৌশল

দিনের শুরুতে মনে হয় অনেক কাজ শেষ করবেন। কিন্তু সময় গড়িয়ে গেলেও দেখা যায়, গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো বাকি। কখনো মোবাইল ফোন, কখনো অপ্রয়োজনীয় ব্যস্ততা, আবার কখনো পরিকল্পনার অভাবে সময় নষ্ট হয়। ফলে দিনের শেষে কাজের চাপ থেকেই যায়।

তৈলাক্ত ত্বকের যত্নে প্রতিদিনের ৬টি সহজ স্কিন কেয়ার রুটিন

মুখে অতিরিক্ত তেল জমা, বারবার ব্রণ ওঠা কিংবা ত্বক সব সময় চকচকে দেখানো, তৈলাক্ত ত্বকের মানুষের কাছে এসব বেশ পরিচিত সমস্যা। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকের তেলতেলে ভাব আরও বেশি বিরক্তির কারণ হতে পারে। অনেকেই এই সমস্যা কমাতে বারবার মুখ ধোন বা ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করে দেন। কিন্তু এতে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে।

ছেলেদের ক্যাজুয়াল ফ্যাশনে জনপ্রিয় ট্রেন্ড, বদলে যাচ্ছে পোশাকের ধরন

ফ্যাশন মানেই সব সময় জমকালো পোশাক কিংবা দামি ব্র্যান্ডের প্রতি ঝোঁক নয়। প্রতিদিনের পোশাকেও নিজের ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ ঘটানো যায়। বিশেষ করে ছেলেদের ক্যাজুয়াল ফ্যাশনে এখন স্বাচ্ছন্দ্য, স্মার্ট লুক এবং সহজে মানিয়ে যায় এমন পোশাকের প্রতি আগ্রহ বাড়ছে।

জেন আলফার ৯ শব্দের মানে জানেন? জেনে নিন সহজ ভাষায়

ছোটদের কথাবার্তা শুনে অনেক সময় অবাক হয়ে যান বড়রা। বাংলা বাক্যের মাঝেই হঠাৎ ‘ব্রেন রট’, ‘গ্লেজিং’, ‘সিক্স সেভেন’ কিংবা ‘ক্র্যাশ আউট’ এমন সব শব্দ ব্যবহার করছে তারা, যার অর্থ অনেকের কাছেই অজানা। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, ইউটিউব ও টিকটকের বিভিন্ন ভিডিও থেকে ছড়িয়ে পড়ছে এসব শব্দ। ২০১০ সালের পর জন্ম নেওয়া জেন আলফা প্রজন্মের কাছে এগুলো এখন পরিচিত ভাষার অংশ।

খোসা ছাড়িয়ে খাচ্ছেন? এই ৭ ফল ও সবজির পুষ্টি কমে যেতে পারে

ফল ও সবজি খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেওয়া অনেকের অভ্যাস। কিন্তু পুষ্টিবিদদের মতে, কিছু ফল ও সবজির খোসায় এমন অনেক পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারী। আপেল, নাশপাতি, পেয়ারা, গাজরসহ কয়েকটি ফল ও সবজির খোসায় রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই অযথা খোসা ফেলে না দিয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসাসহ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।

ধর্মীয় ও সামাজিক দৃষ্টিতে জুয়ার ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায়

রাত গভীর হলেও অনেক ঘরে এক তরুণের মুখে মোবাইলের আলো জ্বলে। পর্দায় ওঠানামা করছে বাজির অঙ্ক। কয়েক মিনিটের জয়ে মনে হচ্ছে ভাগ্য বদলে যাচ্ছে, পরের মিনিটেই সব হারিয়ে যাচ্ছে। এই দৃশ্য এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রযুক্তি জুয়াকে মানুষের পকেটে পৌঁছে দিয়েছে, আর তার মাশুল গুনছে ব্যক্তি, পরিবার ও গোটা সমাজ।

গাছ জড়িয়ে ধরলে শরীরে কী ঘটে? জানুন স্বাস্থ্য উপকারিতা

প্রকৃতির কাছাকাছি থাকা, গাছের ছায়ায় কিছুক্ষণ বসা কিংবা সবুজ বনের মধ্যে হাঁটাহাঁটি-এসব অভ্যাস শুধু মন ভালো রাখে না, শারীরিক সুস্থতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। গাছের সঙ্গে সময় কাটানো ও বনভূমিতে হাঁটাহাঁটি মানসিক চাপ, উদ্বেগ, রক্তচাপ এবং হৃদস্পন্দন কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব থাকতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

দেশে প্রতি পাঁচজনে প্রায় একজন মানসিক সমস্যায় আক্রান্ত, বাড়ছে উদ্বেগ

বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে মানসিক চাপ, উদ্বেগ কিংবা বিষণ্নতার সঙ্গে লড়ছেন অনেক মানুষ। কেউ কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন, কেউ পারিবারিক ও আর্থিক সংকটে ভুগছেন, আবার কেউ নিজের কষ্টের কথা কাউকে বলতে পারছেন না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে জাতীয় পর্যায়ের এক জরিপ। এতে দেখা গেছে, দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় প্রতি পাঁচজনে একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন।

খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি চলে আসার কারণ কী?

মানুষ সাধারণত দুঃখ, কষ্ট কিংবা আবেগের কারণে কাঁদে। তবে কোনো ধরনের মানসিক কষ্ট বা আবেগ ছাড়াই যদি খাবার খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়তে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করার সুযোগ নেই। চিকিৎসাবিজ্ঞানে এমন একটি সমস্যার নাম ‘ক্রোকোডাইল টিয়ার’ বা কুম্ভীরাশ্রু। এই বিরল সমস্যায় আক্রান্ত ব্যক্তির খাবার চিবানোর সময় কিংবা খাবারের গন্ধ পেলেই চোখ দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঝরতে পারে।

মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমিয়েও সতেজ থাকেন কেউ কেউ, রহস্য লুকিয়ে আছে জিনে!

কেউ রাতে আট ঘণ্টা ঘুমিয়েও সকালে ক্লান্তি অনুভব করেন, আবার কেউ মাত্র চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়েই দিব্যি সতেজ থাকেন। তাঁদের বলা হয় ‘ন্যাচারাল শর্ট স্লিপার’। বিজ্ঞানীদের মতে, বিশেষ কিছু জিনগত বৈশিষ্ট্যের কারণে এমনটা হতে পারে। তবে কম ঘুমিয়েও সতেজ থাকা আর ঘুমের অভাবে শরীরকে অভ্যস্ত করে তোলা এক বিষয় নয়।

লাউড বাজেটিং কী? জেন-জির নতুন অর্থনৈতিক ট্রেন্ড

বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাওয়া কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা। এমন আনন্দের আয়োজনেও অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় খরচের চিন্তা। বন্ধুরা দামি জায়গায় যেতে চাইলে নিজের বাজেট কম বলে জানাতে সংকোচ করেন অনেকে। আবার প্রেমের সম্পর্কে উপহার কিংবা ঘোরাঘুরির খরচ নিয়েও তৈরি হয় নানা প্রত্যাশা।