লাইফ স্টাইল

সঙ্গীর প্রাক্তন নিয়ে অতিরিক্ত কৌতূহল কি সম্পর্ক নষ্ট করে

নতুন একটি সম্পর্কে জড়ালে সঙ্গীর আগের সম্পর্ক নিয়ে টুকটাক কৌতূহল কাজ করা খুবই স্বাভাবিক একটি বিষয়। কথায় কথায় হয়তো কখনো উঠে আসে সঙ্গীর প্রাক্তনের প্রসঙ্গ। কত দিনের সম্পর্ক ছিল, কেন ব্রেকআপ হয়েছিল কিংবা বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না-এমন সাধারণ প্রশ্ন দিয়ে কৌতূহল শুরু হতে পারে।

সুখী ও সুন্দর জীবনের জন্য প্রতিদিনের ১০টি অভ্যাস

সুখী ও সুন্দর জীবনযাপন করতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিজের যত্ন নেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, নিয়মিত শরীরচর্চা কিংবা পর্যাপ্ত ঘুমের মতো সাধারণ বিষয়গুলো মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

১৩ নভেম্বর বিশ্ব দয়া দিবস

প্রতি বছর ১৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব দয়া দিবস (World Kindness Day)। মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, সহযোগিতা ও মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরতে দিনটি পালন করা হয়। ব্যস্ততা, প্রতিযোগিতা ও স্বার্থকেন্দ্রিক জীবনের মাঝে মানুষকে অন্যের প্রতি একটু বেশি সদয় হতে উৎসাহিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ছোট ছোট ভালো কাজের মাধ্যমে যে সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তোলা সম্ভব, সেই বার্তাই ছড়িয়ে দেয় বিশ্ব দয়া দিবস।

সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানো কি উচিত?

জনপ্রিয় 'দ্য অফিস' সিরিজের জিম ও প্যামের মতোই বাস্তবেও অফিসের চার দেয়ালে, কিউবিকলে কিংবা চা-কফির আড্ডায় প্রায়ই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সামাজিক গ্রহণযোগ্যতা না থাকার কারণে এ ধরনের সম্পর্কগুলো বেশিরভাগ সময়ই সবার আড়ালে লুকিয়ে রাখা হয়। সহকর্মীদের কানাঘুষা, বসের নেতিবাচক মনোভাব এবং সামাজিক রীতিনীতির ভয়ে অনেকেই অফিস প্রেমকে গোপন রাখেন, যদিও এই প্রেম বিয়েতে গড়ালে সমাজ তা আবার ঠিকই সম্মানের চোখে দেখে।

শাক-সবজির ভেতরের পোকা দূর করবেন যেভাবে

শীতকাল মানেই বাজারে নানা ধরনের তাজা শাক-সবজির সমাহার। ফুলকপি, বাঁধাকপি, পালংশাকসহ বিভিন্ন সবজি এ সময় খাবারের তালিকায় জায়গা করে নেয়। তবে এসব সবজির ভেতরে অনেক সময় লুকিয়ে থাকতে পারে ছোট পোকামাকড়, কীটের ডিম, মাটি ও অন্যান্য ময়লা। বিশেষ করে বাঁধাকপি ও ফুলকপির ভাঁজে থাকা পোকা সহজে চোখে পড়ে না। তাই রান্নার আগে সঠিক নিয়মে শাক-সবজি পরিষ্কার করা জরুরি।

পুরোনো সম্পর্ক বলেই কি থেকে যেতে হবে?

একটি সম্পর্ক যখন অনেক দিনের পুরনো হয়ে যায়, তখন সেটি নিয়ে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। পাঁচ, সাত কিংবা ১০ বছর একসঙ্গে কাটানোর পর যদি মনে হয় সম্পর্কে আর আগের মতো স্বস্তি বা আনন্দ নেই, তবুও চাইলেই তা থেকে সহজে বেরিয়ে আসা যায় না। মনের ভেতর কেবলই প্রশ্ন জাগে-এত বছরের পথচলা কি এত সহজেই শেষ করে দেওয়া সম্ভব?

কালো বিড়াল কি সত্যিই অশুভ?

রাস্তা পার হওয়ার সময় সামনে দিয়ে কালো বিড়াল দৌড়ে গেলে অনেকেই থমকে দাঁড়ান। কেউ কেউ মনে করেন, কালো বিড়াল দেখা মানেই সামনে কোনো বড় বিপদ বা দুর্ভাগ্য অপেক্ষা করছে। কিন্তু কালো বিড়াল কি আসলেই অশুভ? নাকি এটি হাজার বছর ধরে চলে আসা নিছকই একটি কুসংস্কার? বিজ্ঞান ও ইতিহাস ঘাঁটলে এর পেছনের চমৎকার সব তথ্য বেরিয়ে আসে।

টানা ৩ মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?

শরীরের পুষ্টির চাহিদা পূরণে প্রাকৃতিক খাবারের প্রতি আগ্রহ বাড়ছে অনেকের। এসব খাবারের মধ্যে পুষ্টিগুণে সমৃদ্ধ কালো তিল অন্যতম। নিয়মিত পরিমিত পরিমাণে কালো তিল খেলে শরীর আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট পেতে পারে। তবে টানা তিন মাস কালো তিল খেলেই কি চুল পড়া বন্ধ হবে, ত্বক উজ্জ্বল হবে কিংবা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হবে? পুষ্টিবিদদের মতে, এর কিছু উপকারিতা থাকলেও এমন সব দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

উৎসবে বেশি খেয়ে পেটে তীব্র ব্যথা? জেনে নিন করণীয় ৫টি বিষয়

উৎসব কিংবা বিশেষ আয়োজনে পোলাও, বিরিয়ানি, মাংস, ভাজাপোড়া ও মিষ্টির মতো খাবার খেতে গিয়ে অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন। এর ফলে পেটে অস্বস্তি, গ্যাস বা ব্যথা হতে পারে। তবে বেশি খেয়ে পেটে ব্যথা শুরু হলেই সেটিকে সাধারণ বদহজম মনে করা ঠিক নয়। কারণ, পেটের ভেতরে অন্য কোনো সমস্যার কারণেও হঠাৎ তীব্র ব্যথা দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতিতে কী করবেন এবং কখন চিকিৎসকের কাছে যাবেন, তা জানা জরুরি।

৪০ পেরিয়ে ওজন কমাতে ৪ কার্যকর কৌশল, জানালেন তারকাদের পুষ্টিবিদ

বয়স ৪০ পেরোলেই অনেকের শরীরে ওজন বাড়ার প্রবণতা দেখা দেয়। এ সময় হরমোনের পরিবর্তন, বিপাকহার কমে যাওয়া এবং পেশির শক্তি হ্রাসের কারণে আগের মতো সহজে ওজন কমানো সম্ভব হয় না। বিশেষ করে নারীদের রজোনিবৃত্তির আগের পর্যায়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন দেখা দিতে পারে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এ বয়সেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ধনী হতে পারছেন না? জেনে নিন আর্থিক উন্নতির পথে ১০ বড় বাধা

প্রত্যেক মানুষই জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান। কেউ ভালো চাকরি, কেউ ব্যবসা, আবার কেউ বিনিয়োগের মাধ্যমে নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করেন। কিন্তু শুধু আয় বাড়ালেই ধনী হওয়া যায় না। অর্থ ব্যবস্থাপনায় ভুল, অপ্রয়োজনীয় খরচ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব অনেক সময় আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। ধনী হতে না পারার কারণগুলো বুঝতে পারলে নিজের অভ্যাস পরিবর্তনের সুযোগ তৈরি হয়।

বুড়িগঙ্গায় ফিরছে বক, দূষিত নদীতে জীববৈচিত্র্যের নতুন ইঙ্গিত!

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে আবারও দেখা মিলছে বকের। দীর্ঘদিন ধরে দূষণের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি সদরঘাটসহ বিভিন্ন এলাকায় কচুরিপানার ওপর দল বেঁধে বসে থাকতে দেখা যাচ্ছে এসব পাখি। স্থানীয়দের মতে, আগের তুলনায় নদীতে বকের আনাগোনা বেড়েছে।

ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায়? শরীরের ৬টি সংকেত

সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা কিংবা গলা শুকিয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়। মাঝেমধ্যে এমন হওয়া স্বাভাবিক হলেও নিয়মিত এই সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, শরীরে পানিশূন্যতা, ডায়াবেটিস, নির্দিষ্ট কিছু রোগ কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখে লালা উৎপাদন কমে যেতে পারে। এমনকি ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাসও সকালে মুখ শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

জীবন চলার পথে ঝামেলা, অনিশ্চয়তা আর অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রায় সবাইকে। কখনো কাজের চাপ, কখনো পারিবারিক দায়িত্ব, আবার কখনো ব্যক্তিগত সমস্যায় ব্যস্ত হয়ে পড়ে দিন। এসব জটিলতা যে সহজে শেষ হওয়ার নয়, সেই বাস্তবতাকে হাসিমুখে মেনে নেওয়ার বার্তা নিয়েই আজ ৯ নভেম্বর পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই’ দিবস বা Chaos Never Dies Day।

গর্ভাবস্থায় ভিটামিন সি-এর ঘাটতি, খিটখিটে হতে পারে শিশু?

গর্ভাবস্থায় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর মেজাজ ও আচরণে এর প্রভাব পড়তে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণকারী মায়েদের ছয় মাস বয়সী সন্তানদের মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা এবং সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় মায়ের পুষ্টি শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মস্তিষ্ক ও মানসিক বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ।

ধনী হতে পারছেন না? যে ৬ ভুল এড়িয়ে চলবেন

আয় ভালো হলেও অনেকের পক্ষে সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। মাস শেষে বেতনের বড় অংশ খরচ হয়ে যায়, সঞ্চয়ের জন্য অবশিষ্ট থাকে সামান্যই। এর পেছনে শুধু কম আয় দায়ী নয়, বরং কিছু আর্থিক ভুল সিদ্ধান্ত ও অভ্যাসও বড় ভূমিকা রাখে। অপ্রয়োজনীয় খরচ, অতিরিক্ত ঋণ, সাধ্যের বাইরে কেনাকাটা এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ না করার মতো বিষয়গুলো ধীরে ধীরে আর্থিক অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।

চাইলেই কি যেকোনো মা অন্যের সন্তানকে বুকের দুধ দিতে পারেন?

সম্প্রতি মারা যাওয়া এক মায়ের নবজাতক সন্তানের জন্য ‘দুধ-মা’ খোঁজার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। জন্মের পর থেকে প্রথম দুই বছর পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম ছয় মাস এটিই শিশুর একমাত্র পুষ্টির উৎস। কোনো কারণে শিশু নিজের মায়ের দুধ না পেলে বাজারের ফর্মুলা দুধের চেয়ে অন্য মায়ের বুকের দুধ অনেক বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ। বিশেষ করে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের জন্য মাতৃদুগ্ধ অপরিহার্য।

মিনিটে ১ কেজি মটরশুঁটির খোসা ছাড়াবেন যেভাবে

শীতকালীন রান্নায় মটরশুঁটি এক অপরিহার্য ও সুস্বাদু উপাদান। আলুর দম, কচুরি কিংবা মাছের ঝোল—যেকোনো পদেই মটরশুঁটি দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। পুষ্টিগুণের দিক থেকেও এটি দারুণ উপকারী; কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। তবে রান্নার আগে এই মটরশুঁটির খোসা ছাড়ানোর ঝক্কি সামলাতে গিয়ে অনেকেই নাজেহাল হয়ে পড়েন।

আলো দেখলেই কেন ঘরে ঢুকে শ্যামা পোকা

ইদানীং সন্ধ্যায় আলো জ্বেলে কাজ করতে গেলেই ছোট ছোট সবুজ পোকার দেখা মিলছে। সন্ধ্যা হলেই এরা জানালার কাচ, দেয়াল কিংবা বাতির চারপাশে জড়ো হচ্ছে, এমনকি উড়ে এসে গায়ে বসছে বা কখনো কখনো কামড়েও দিচ্ছে। কার্তিক মাসের দিকে এই পোকাগুলোর আনাগোনা অনেক বেড়ে যায়। স্থানীয়ভাবে এগুলোকে ‘শ্যামা পোকা’ বলা হলেও এর ইংরেজি নাম ‘গ্রিন লিফহপার’ (Green Leafhopper) বা সবুজ পাতা ফড়িং।

চোখের নিচে কালি ও ফোলা ভাব কেন হয়?

পড়াশোনা, পরীক্ষা কিংবা কাজের অতিরিক্ত ব্যস্ততায় অনেক সময়ই পর্যাপ্ত ঘুম হয় না। এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে শরীর ও চেহারায়। বিশেষ করে চোখের নিচে কালচে দাগ (ডার্ক সার্কেল), ফোলা ভাব কিংবা সূক্ষ্ম ভাঁজ দেখা দিতে পারে। চোখের চারপাশের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় অত্যন্ত পাতলা ও সংবেদনশীল হওয়ায় এই অংশে বয়সের পরিবর্তন ও অন্যান্য বাহ্যিক প্রভাব খুব সহজেই দৃশ্যমান হয়।