অর্থ-বাণিজ্য

সমুদ্রসম্পদ কাজে লাগিয়ে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সমুদ্রসম্পদকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনাকে অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সরকার, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি করা জরুরি।

চীন, জাপান ও কোরিয়ার বিনিয়োগ টানতে বেপজার নতুন উদ্যোগ

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এসব ডেস্কের মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিল কমাতে সৌরশক্তিনির্ভর পণ্য আনল ওয়ালটন

শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে দেশের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সূর্যের আলোকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, সেই বিদ্যুৎ নিজস্ব কারখানায় ব্যবহার, জাতীয় গ্রিডে সরবরাহ এবং বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেকট্রিক পণ্য পরিচালনার সমন্বিত ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি। এই সমন্বিত প্রযুক্তিব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’।

সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪%

বাংলাদেশের রপ্তানি আয় চলতি বছরের সেপ্টেম্বরে গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়ায় সামগ্রিক আয়ে এই প্রবৃদ্ধি এসেছে।

মেট্রোরেলে ৪৬ হাজার কোটি টাকার নতুন কাজ, অনুমোদন ৮ প্রস্তাব

মেট্রোরেল প্রকল্পের লাইন-১-এর সিপি-০৬ প্যাকেজের আওতায় বাড্ডা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ নির্মাণ করা হবে। এর মধ্যে থাকবে দুটি টানেল ও তিনটি ভূগর্ভস্থ স্টেশন। বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত এলাকায় এসব স্টেশন নির্মাণ করা হবে। পুরো কাজটিতে ভ্যাট ও করসহ ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকা।

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে দেশে ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪০ হাজার ৪৯৪ কোটি টাকা। তবে আগের বছরের একই মাসের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২ শতাংশ। এতে অর্থবছরের শুরুতে শক্তিশালী প্রবৃদ্ধির পর সেপ্টেম্বরে রেমিট্যান্স আসার গতি কিছুটা কমে যাওয়ার চিত্র দেখা গেছে।

৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, দাম বাড়ার নেপথ্যে কী?

দক্ষিণ আফ্রিকা ও মিসর থেকে আমদানি করা মাল্টার প্রতি কেজির গড় আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও চট্টগ্রামের খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা দরে। অর্থাৎ আমদানি মূল্য থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত মাল্টার দাম বেড়ে যাচ্ছে পাঁচ গুণেরও বেশি।

অক্টোবরেও কমল না জ্বালানি তেলের দাম, জানুন নতুন দর

অক্টোবর মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই আগামী ১ অক্টোবর থেকে এসব জ্বালানি তেল বিক্রি হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। নতুন কোনো দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরই কার্যকর থাকবে।

বন্দরে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, ব্যবসাবান্ধব পরিবেশের ঘোষণা

দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।

ঋণছাড় কমলেও দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৭০০ মিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মাত্র ২৯৪ দশমিক ৫৬ মিলিয়ন ডলার বিদেশি সহায়তা পেয়েছে বাংলাদেশ। অথচ একই সময়ে আগের নেওয়া বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৬৯৮ দশমিক ৯২ মিলিয়ন ডলার। অর্থাৎ নতুন অর্থ ছাড়ের তুলনায় ঋণ পরিশোধে ব্যয় হয়েছে দ্বিগুণেরও বেশি।

সয়াবিন তেলের দাম বাড়াতে সিন্ডিকেটের কারসাজি

সরকারকে চাপে ফেলে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়ানোর জন্য বাজারে নতুন করে পাঁয়তারা শুরু হয়েছে। এবার বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। লিটারে আরও ৬ টাকা দাম বাড়ানোই এই চক্রটির মূল টার্গেট বলে জানা গেছে।

স্বর্ণের দাম কমল, নতুন দাম কত জানুন

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার প্রতিষ্ঠান

ডিজিটাল ব্যাংক অনুমোদনের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে বাংলাদেশে। বিকাশ, রবি ও বাংলালিংক-সংশ্লিষ্ট উদ্যোগসহ চারটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লেটার অব ইনটেন্ট (LoI) দেওয়ার প্রক্রিয়া এগোবে।