অর্থ-বাণিজ্য

পোশাকশ্রমিকেরা মাসে ১০ কেজি চাল পাবেন ৩০ টাকা কেজি দরে

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

চার মাসে পাটপণ্য রপ্তানি আয় বেড়েছে ২৫%, নতুন লক্ষ্যমাত্রা

দেশের পাট খাতে আবারও সুদিন ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

৯ শতাংশ সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং সুবিধার বাইরে থাকা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন ডিজিটাল ঋণ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

৯ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রবাসীরা ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ। প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

কারিগরি ত্রুটি সারিয়ে আবার চালু আরটিজিএস লেনদেন

সাময়িক বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে এই সেবা বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি মেরামত করে অল্প সময়ের মধ্যেই লেনদেন চালু করা হয়।

রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ৮ দিনে দেশে এল ১১৩ কোটি ডলার

রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। চলতি বছরের নভেম্বরের প্রথম আট দিনেই দেশে এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

অক্টোবরে মূল্যস্ফীতি কমলেও বাড়ল খাদ্যবহির্ভূত খরচ

দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও নিত্যদিনের ব্যয়ের চাপ পুরোপুরি কমেনি। বিশেষ করে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, ২০২৬ সালের অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে।

দেশেই ভ্যানিলা চাষ, এক কেজির দাম প্রায় ৩০ হাজার টাকা!

বিশ্ববাজারে ব্যাপক চাহিদা ও আকাশছোঁয়া দামের কারণে এবার বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ভ্যানিলা চাষ। আইসক্রিম, কেক, চকলেট ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান মসলাপণ্যের এক কেজি আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে প্রায় ২৫০ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩০ হাজার টাকা। দেশের মাটিতেই প্রাকৃতিক ভ্যানিলা উৎপাদনের সম্ভাবনা তৈরি হওয়ায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ বাড়ছে।

গ্রাহকদের জন্য বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

বাংলা কিউআর কোড স্ক্যান করেই এখন থেকে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের নতুন এ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এ সেবার ফলে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে। এখন আর প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে সংগ্রহ করে দেওয়ার প্রয়োজন হবে না।

বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক? জানুন লাভ ও ঝুঁকির হিসাব

সঞ্চয়ের অর্থ কোথায় বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে, তা নিয়ে অনেকেরই চিন্তা থাকে। ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) ও সঞ্চয়পত্রের পাশাপাশি বিনিয়োগের আরেকটি মাধ্যম হতে পারে বন্ড। এতে মুনাফার হার ও মেয়াদ অনেক ক্ষেত্রে আগে থেকেই নির্ধারিত থাকে। তবে বন্ডে বিনিয়োগ করে কতটা লাভ হবে, তা নির্ভর করে মুনাফা, কর, ঝুঁকি, মেয়াদ এবং প্রয়োজনের সময় টাকা তুলে নেওয়ার সুযোগের ওপর।

আজ বিইআরসির গণশুনানি, এলপিজির দাম বাড়ার শঙ্কা

রান্নার গ্যাসের বাজারে নতুন করে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রস্তাব অনুমোদন পেলে গ্রাহক পর্যায়ে এলপিজির দাম বাড়তে পারে।

তিন মাসে রাজস্ব আদায়ে প্রায় ৪২ হাজার কোটি টাকা ঘাটতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। এ সময়ে সামগ্রিক রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। ভ্যাট আদায়ে বড় পতন এবং কাস্টমসে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় অর্থবছরের শুরুতেই চাপে পড়েছে সংস্থাটি।

এলপিজির দাম বাড়ানোর নতুন প্রস্তাব, ২৯ অক্টোবর শুনানি

বাজারে নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) না পাওয়ার অভিযোগের মধ্যেই সিলিন্ডার বিক্রির বিভিন্ন পর্যায়ে চার্জ বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে বোতলজাতকরণ, বিতরণ ও খুচরা বিক্রির খরচ বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করা হবে। তবে শুনানির পর দাম বাড়বে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

দেশে আবারও কমল সোনার দাম, নতুন দাম কত?

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

ঢাকার দুই পূজামণ্ডপে বাংলাকিউআর চালু করল ব্র্যাক ব্যাংক

ঢাকার বনানী ও বাসাবোর দুটি দুর্গাপূজামণ্ডপে বাংলাকিউআর (Bangla QR) চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে পূজামণ্ডপের বিভিন্ন দোকান থেকে পণ্য কেনাকাটার সময় দর্শনার্থীরা নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে।

এক লাফে কমল স্বর্ণের দাম, নতুন দর জেনে নিন

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করবে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে নতুন অংশীদারত্ব কাঠামোর বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকলেও আলোচনার মাধ্যমে চুক্তির বিষয়গুলো কীভাবে চূড়ান্ত রূপ পাবে, তা যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

১৩ দিনে দেশে এসেছে ১৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ২৮১ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক চিত্র তুলে ধরছে।

৬৬৬ কোটি টাকা কর, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ নিয়ে রায়

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এ নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর পৃথক দুটি রায় প্রকাশিত হয়।

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যষ্টিক অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।