দিনাজপুরে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) শহরের রেলস্টেশন চত্বরে জামায়াতের শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

