
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে কুড়িগ্রামকে হারিয়ে ১১৬ রানের বড় জয়
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭’-এর বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে দিনাজপুর জেলা দল। নিজেদের প্রথম ম্যাচে কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ১১৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে দিনাজপুরের যুবারা।

