
জাতীয়
ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
‘অনেক হয়েছে, আর না’- এবার এই বার্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা আবারও ষড়যন্ত্র ও সহিংসতার পথে হাঁটতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।

