
ঠাকুরগাঁওয়ের ৬ স্কুলে বই দিচ্ছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র
স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে ঠাকুরগাঁও জেলায় বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করেছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র। যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। চলতি বছর দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৪০ হাজার বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করছে আয়োজক প্রতিষ্ঠান দুটি।

