কেন্দুয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এমপির কঠোর বার্তা
নেত্রকোনার কেন্দুয়ায় চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এমপির হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে শ্রমিক দিবসের এক সমাবেশে। শুক্রবার দুপুরে বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। তিনি শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান। সমাবেশে তিনি বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

