সারাদেশ

নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সারাদেশ

শেরপুরে মাদ্রাসার সুপারকে মারধরের অভিযোগ, বিচার দাবিতে বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীর গড়জরিপা আজিজিয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আব্দুল কাদেরকে তুলে নিয়ে মারধর ও জোরপূর্বক সাদা কাগজ-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আক্তারুজ্জামান কাজী, তার ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন-বিক্ষোভ করে জড়িতদের বিচার দাবি করেন; অভিযুক্ত আক্তারুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন..

সারাদেশ

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী রকিব হোসেন (৩১) ও শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন স্বাধীনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সারাদেশ

নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন মহিলা বিএনপি নেত্রী আসমা আক্তার

শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নকলা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশ

নকলায় জমি নিয়ে বিরোধ, আদালতের রায়ের পরও ভোগান্তির অভিযোগ

শেরপুরের নকলা উপজেলায় ৭৭ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন ক্রেতা। আদালতে দায়ের করা মামলায় নিজেদের পক্ষে রায় পাওয়ার পরও জমি বিক্রি করতে পারছেন না বলে দাবি করেছেন দুলাল, বিল্লাল ও ইয়াসিন। তাঁদের অভিযোগ, প্রতিপক্ষের আবেদনের কারণে জমির নামজারি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।

সারাদেশ

শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল

সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩শ’ ৫০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আশা’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন এর নিকট এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।

সারাদেশ

ডেঙ্গু ঠেকাতে শেরপুরের পাঁচ উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আজ ২১ নভেম্বর ২০২৬ তারিখে শেরপুর জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সহায়তা পেলেন ১৫৯ জন

আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।