সারাদেশ

গভীর রাতে সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে অগ্নিসংযোগ

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাড়িতে ঘুমিয়ে থাকা রাফির মা-বাবা। প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সারাদেশ

নেত্রকোনায় পৃথক দুই হত্যাকাণ্ড

নেত্রকোনায় দুই খুনের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাত থেকে গভীর রাত পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।