ইউএনওকে ফুল দিলেন আসামি ও আ.লীগ নেতারা, ক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন দায়িত্ব গ্রহণের পরপরই বিতর্কে জড়িয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার। চার্জশিটভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দেওয়ায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার সদর উপজেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয় এবং ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই এটিকে অনৈতিক ও বিতর্কিত পদক্ষেপ হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে বক্তাবলী ইউনিয়নের

