কারামুক্ত আইভীর চোখ এখন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে
কারামুক্ত আইভী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তিকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা সামনে আসায় রাজনৈতিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বুধবার রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সেলিনা হায়াৎ আইভী। কারা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে দায়ের

